এক্সপ্লোর

Suvendu Adhikari: সমবায় দফতরে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর, OBC-জট কাটিয়ে কীভাবে চাকরি দিলেন ? জানালেন নিজেই

Job News: ''প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে, সমস্ত প্রক্রিয়া শেষ হলে একটা ছোট্টো 'জব ফেয়ার' করে বা ছোট্টো ইভেন্ট করে আমরা তুলে দেব।'' নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর।

কলকাতা: রাজ্যে পালাবদলের পর সরকারে এখন বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের উন্নয়ন ও কল্যাণের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। চাকরি নিয়েও ঘোষণা করেছেন। মহালয়ার পরের দিন প্রায় ১১ হাজার পুলিশ কর্মীকে নিয়োগ-পত্র তুলে দেওয়ার পর এবার সমবায় দফতরে নিয়োগ পত্র তুলে দেন তিনি। পাশাপাশি, কীভাবে ওবিসি জট কাটিয়ে সরকার এই নিয়োগ করেছে, তাও প্রকাশ্যে আনেন।  

নবান্নে কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী জানান, OBC জট কাটিয়ে এই নিয়োগ করা হয়েছে। আগের সরকারের আমলে পরীক্ষা হত কিন্তু নিয়োগ হত না। কিন্তু সমস্ত জট কাটিয়ে নতুন সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করছে। তিনি বলেও জানান যে,গত ১৫ বছরে আগের সরকার কোনও কাজ করেনি, আগের সরকারের আমলে সমবায় ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছিল।  নিয়োগের ক্ষেত্রে আগের সরকার যে ভুল করেছিল, এই সরকার করবে না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

বুধবার নবান্ন সভাঘর থেকে প্রায় ২০০ জনকে নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কো-অপারেটিভ ইনস্পেক্টর পদে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বলেন, ''সরকারের বিভিন্ন স্তরে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বিগত কয়েক বছর ধরে লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট বেরোয়নি, পরীক্ষা হয়েছিল কিন্তু ওরাল হয়নি, ওরাল হয়েছে কিন্তু VR হয়নি। এবং মূলত আমাদের যে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃহত্তর পরিবারে যোগদান করছেন, তাঁদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যদি আগের দল সরকার গঠন করত, তাহলে মহালয়ার পরের দিন আমরা যেমন ১১ হাজার পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছি, সেটাও যেমন হত না...ঝুলে থাকত, আপনারাও ঝুলে থাকতেন। আমরা জট মেটালাম কী করে এই তথ্য আপনাদের জানা প্রয়োজন। কারণ, বহুদলীয় গণতন্ত্রে রাজ্যে সরকার থাকলে বিরোধী থাকবে। মিডিয়া, সোশ্যাল মিডিয়ার বাক স্বাধীনতা আছে। বলবেন এই নোটিফিকেশন তো আগের সরকারের। বিশেষকরে ওবিসি জট, যা পাকিয়ে রেখেছিলেন আগের সরকার, এই জোট যদি রাজ্য সরকার কাটিয়ে না তুলত, তবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হত না। আমরা বিধানসভা বসিয়ে কলকাতা হাইকোর্টের ২০২৪ সালের ডিভিশন বেঞ্চের যে অর্ডার OBC সংক্রান্ত তাকে মান্নতা দিয়ে ৭ শতাংশ OBC রিজার্ভেশন করেছি। জাতীয় ওবিসি তালিকাকে গ্রহণ করেছি...। এর ফলে আমরা প্রায় ১১ হাজার পুলিশকে নিয়োগ দিয়েছি। ঠিক আজকে একই ভাবে আমাদের PSC ২০০ -এর বেশি কো-অপারেটিভ ইনস্পেক্টর, তাদেরকে আমরা নিয়োগপত্র দিতে চলেছি।''                           

তিনি আরও বলেন যে, ''প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে, সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নিয়োগ পত্র একটা ছোট্টো 'জব ফেয়ার' করে বা ছোট্টো ইভেন্ট করে আমরা তুলে দেব। ''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget