CM Suvendu Adhikari: 'মহিলারা অঝোরে কাঁদছেন, আমি বললাম কী হল? বলছেন...', ফলতার সভায় কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari Falta Meeting: এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাষ্ট্রবাদী, সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে। কী আনন্দ চারিদিকে।'

ফলতা, দক্ষিণ ২৪ পরগনা : পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলাকেই বেছে নিয়েছেন তিনি। আজ ডায়মন্ড হারবারের পাশাপাশি ফলতাতেও সভা করেছেন মুখ্যমন্ত্রী। এবছর বিধানসভা নির্বাচনের প্রচার হোক কিংবা ভোটে জিতে সরকার গড়ার পর বিভিন্ন কর্মসূচি নেওয়া - বিজেপির অন্যতম মূল লক্ষ্য নারী সুরক্ষা, নারী নিরাপত্তা। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য সরকারের তরফে অনেক নতুন প্রকল্পের কথা বলা হয়েছে। একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। অনেকগুলির কাজও শুরু হয়ে গিয়েছে। আর এবারে বিজেপির এই বিপুল ভোটে জয় এবং রাজ্যে বয়ে চলা গেরুয়া ঝড় নিয়ে পশ্চিমবঙ্গের মা-বোনেরা যে উচ্ছ্বসিত, সেকথা আজ ফলতার সভা থেকে ফের একবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, 'রাষ্ট্রবাদী, সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে। কী আনন্দ চারিদিকে। পৈলান থেকে যখন শুরু করেছি, আমি দেখছি মহিলারা, মা-বোনেরা অঝোরে কাঁদছেন। আমি বললাম কী হল মা? বলছেন এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই এক লক্ষ মার্জিন চাই। আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোনও ছবি, কোনও ঘটনা যেন আমাদের সামনে না আসে। আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারি। বিজেপি ২০টা রাজ্যে আছে। কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না। ভোট পরবর্তী হিংসা হয় না। আমরা ওইরকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না ৪ তারিখে দুপুরের পর ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন, অভিনন্দন যাত্রা করুন। অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না।'
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। তার আগে শনিবার ফলতায় দাঁড়িয়ে সেখানকার মানুষকে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুখে উঠে এল ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের কথা। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি কথা দিয়ে গেলাম, গোটা রাজ্য়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে, তার সংকল্প পত্রে যা যা বলেছে, সেগুলো তো কার্যকর করব। অমিত শাহজি যা যা বলেছেন, সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য় স্পেশাল ডেভেলপমেন্ট প্য়াকেজ হবে।' মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই, শুরু হয়েছে জল্পনা, তাহলে কি ফলতার উন্নয়নে বাড়তি নজর দিতে চলেছে রাজ্যের নতুন সরকার? পরিকাঠামো উন্নত করা হবে? নতুন করে বিনিয়োগ আসবে?
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ






















