এক্সপ্লোর

Court Bomb Threat: রাজ্যের একাধিক কোর্টে বোমাতঙ্ক! পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, জানালেন মুখ্যসচিব

Bengal Court Bomb Threat: একের পর এক কোর্টে বোমাতঙ্ক! SIR-এর কাজে নিযুক্ত বিচারকদের কোর্টেই কি বোমাতঙ্ক? খোঁজ নেওয়া হবে বলে জানালেন CEO।

কলকাতা: কলকাতা থেকে জেলা, কোর্টে কোর্টে (Court) বোমাতঙ্ক। চুঁচুড়া আদালত, নগর দায়রা আদালত, আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক। একইদিনে কোর্টে কোর্টে বোমাতঙ্কের ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ্যের মুখ্যসচিব।  

কলকাতার নগর দায়রা আদালত থেকে শুরু করে আসানসোল (Asansol), দুর্গাপুর (Durgapur), চুঁচুড়া (Chinsurah), বহরমপুর (Berhampore) আদালতে বোমাতঙ্ক। একের পর এক আদালতে হুমকি ইমেল (Threat Mail)। কোথাও ইমেল পাঠিয়ে আদালতে বোমা থাকার কথা জানানো হয়, আবার কোথাও উড়ো ফোনের মাধ্যমে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলায় জেলায় আদালত কার্যত খালি করে তল্লাশি শুরু করে পুলিশ। স্নিফার ডগ (Sniffer Dog) নিয়ে আদালতে তল্লাশি চালানো হয়। কোর্টরুম থেকে বেরিয়ে যান আইনজীবীরা।  

আদালতে আদালতে বোমাতঙ্কের ঘটনায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) বলেন, 'বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের'। আতঙ্কের কিছু নেই, বার্তা মুখ্যসচিবের (Chief Secretary)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বলেন, "আজ আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে। তাতে সাধারণ মানুষ সহ বিচারপ্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। রাজ্য সরকারের তরফে পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচারপ্রার্থীদের আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।' 

জেলার পাশাপাশি কলকাতায় (Kolkata) ব্যাঙ্কশাল কোর্ট ও নগর দায়রা আদালতেও ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। এপ্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার বলেন, "কলকাতায় ব্যাঙ্কশাল কোর্ট ও নগর দায়রা আদালতে বোমাতঙ্কের একটি মেল আসে। একটুও দেরি না করে আমাদের গোয়েন্দা বিভাগের বম্ব ডিসপোজাল স্কোয়াড সেখানে যায়। পুরো জায়গায় তল্লাশি চালায়। বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে এবং নিরাপত্তার ব্যাপারে তাঁদের আশ্বস্ত করা হয়। পুরো তল্লাশির পরে কোথাও সন্দেহভাজন কিছু মেলেনি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছি। বিচারব্যবস্থা, বিচারপতি এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আতঙ্কের কোনও কারণ নেই। মেলটি ভুয়ো ছিল। তবে কে বা কী কারণে এই মেল করা হয়েছিল, তা খতিয়ে দেখব। যদি কেউ বা কারা অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে থাকে তা খতিয়ে দেখে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের গোয়েন্দা বিভাগ বিষয়টি দেখছে'। 

একের পর এক কোর্টে বোমাতঙ্ক! SIR-এর কাজে নিযুক্ত বিচারকদের কোর্টেই কি বোমাতঙ্ক? খোঁজ নেওয়া হবে বলে জানালেন CEO। 'সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকরা কাজ করছেন। জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের DG-র। পুলিশ বিষয়টি দেখবে', জানালেন CEO মনোজ আগরওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC Candidate List Announcement Live : তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার, সঙ্গে আরও যারা এলেন...
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার, সঙ্গে আরও যারা এলেন...
West Bengal Assembly Election 2026 : 'পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন', ভবানীপুর আসন প্রসঙ্গে শমীক ভট্টাচার্যর কাছে 'কৃতজ্ঞ' তৃণমূল সাংসদ
'পুরনো কথা যাতে আর বেশি বলতে না পারেন', ভবানীপুর আসন প্রসঙ্গে শমীক ভট্টাচার্যর কাছে 'কৃতজ্ঞ' তৃণমূল সাংসদ
West Bengal News LIVE Updates: ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
WB Election 2026: ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
ভোটের আগে আজই রাজ্যে আসছেন মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget