Dilip Ghosh: অভিষেক সহ চার জনের সম্পত্তির উৎস খুঁজতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী বলছেন দিলীপ ঘোষ?
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। আর এই নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই অভিষেক সহ চার জনের সম্পত্তির উৎস খুঁজতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্যে ক্ষমতা বদলের পরই একাধিক বিষয়ে বদল এসেছে । পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই । আর এরই মধ্যে এবার গ্রেফতার হয়েছেন কসবার ত্রাস, সোনা পাপ্পু । এদিন ইকো পার্কে এই বিষয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ । তিনি বলেন, "এরাই মানুষের কষ্টের কারণ ছিলো । হাজার হাজার সোনা পাপ্পু আছে এরকম" ।
আরও পড়ুন: "পার্টি পুরো খালি, কোথায় পুষ্পা?" লকেটের নিশানায় তৃণমূল ও জাহাঙ্গির
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে । আর এই নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "টাকা নিয়ে এমন হাজার হাজার বাড়ি হয়েছে, সমস্ত ওয়ার্ডে । অন্যান্য শহরেও আছে । পুরসভা যেটা দেখবে বেআইনি হয়েছে, সেখানে নোটিশ দেবে । তার যে আইনি বৈধতা, সেটা প্রমাণ করার চেষ্টা করতে হবে ।"
অভিষেক বন্দ্যোপাধায় সহ চার জনের সম্পত্তির উৎস খুঁজতে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "সম্পত্তির উৎস খতিয়ে দেখা শুরু হয়েছে মাত্র । যাঁদের আপনারা হাইলাইট করেছেন, তাঁদের মানুষ জানে । কিন্তু এমন বহু লোক আছে, যারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি লুঠ করে কোটি কোটি টাকা কমিয়ে, গাড়ি - বাড়ি করেছে । এবং মানুষের উপর অত্যাচার চালাত । এদের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ এলেই তদন্ত হবে ও আইনি ব্যবস্থা হবে ।"
আরও পড়ুন: উত্তরাধিকারহীন জায়গায় TMC পার্টি অফিস, দখল করে সেখানে সেখানে ICDS সেন্টার করে দিল BJP
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "12-15 বছরে কত গুণ বেড়েছিল তেলের দাম । মানুষের উপরে চাপ আসছে ঠিকই কিন্তু কিছুটা তাদের ও স্যাক্রিফাইস করতে হবে । কারণ তেলের ক্রাইসিস আছে ।" এ ছাড়াও দিলীপ ঘোষ বলেন । যে সব তৃণমূল কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান যারা এতদিন ধরে তোলাবাজি করেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । এ ছাড়াও তিনি বলেন, "দেখতে থাকুন, আগামী দিনে আরও হবে ।"
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী






















