EC Suspend AERO: কমিশনের নির্দেশ মেনেছিলেন ? সাসপেন্ড করল কেন ? উত্তরে কী বলছেন ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরি
Maynaguri Suspended AERO Reaction: সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রিয়া ময়নাগুড়ির AERO-র, কী বললেন ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরি ?

কলকাতা: SIR-এ অনিয়মের অভিযোগে সরাসরি চাকরি থেকেই ৭ AERO সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ১৩ রাজ্যে SIR, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড করা হয়েছে। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেয়ে, দঃ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পঃ মেদিনীপুর এই ৪ জেলার ৭ AERO সাসপেন্ড করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনেছিলেন ? সাসপেন্ড করল কেন ? নিজের মতামত জানালেন ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরি।
যে ৭ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরিও রয়েছেন। এদিন তিনি জানিয়েছেন, "আমি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ীই কাজ করেছি। এটুকুই আমি বলতে চাই। এই মুহূর্তে আর কিছু বলব না।"
প্রশ্ন : বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে। আপনি ওই ডকুমেন্টস...চেক না করে আপলোড করে দিয়েছেন..
AERO ডালিয়া রায়চৌধুরি : আমার তরফ থেকে ১০০ শতাংশ দিয়েছি। এরপরে আমি আর কিছু বলবো না।
প্রশ্ন : আপনাকে কি উর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল ?
AERO ডালিয়া রায়চৌধুরি : আমি করিইনি।
প্রশ্ন : তাহলে আপনি বলছেন যে, উর্ধ্বতন কর্তৃপক্ষ..
AERO ডালিয়া রায়চৌধুরি : হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি।
প্রশ্ন : সাসপেন্ড করল কেন তাহলে ?
AERO ডালিয়া রায়চৌধুরি : সেটা তো ওনারা বলতে পারবেন।
প্রশ্ন : এখন আপনি কী করবেন ?
AERO ডালিয়া রায়চৌধুরি : এখন আমি করব , এখনও আমি জানি না কী করব ..
| সাসপেন্ড হওয়া AERO-র নাম | কোন জেলা, কোন এলাকা ? |
| সত্যজিৎ দাস | ক্য়ানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা |
| জয়দীপ কুণ্ডু | ক্য়ানিং পূর্ব, দক্ষিণ ২৪ পরগনা |
| ডালিয়া রায়চৌধুরী | ময়নাগুড়ি, জলপাইগুড়ি |
| শেফাউর রহমান | সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ |
| নীতীশ দাস | ফরাক্কা, মুর্শিদাবাদ |
| শেখ মুর্শিদ আলম | সুতি , মুর্শিদাবাদ |
| দেবাশিস বিশ্বাস | ডেবরা পশ্চিম মেদিনীপুর |
রাজ্য়ের অভিযুক্ত ৭ আধিকারিককে সরাসরি তাঁদের সরকারি পদ থেকেও সাসপেন্ড করেছে কমিশন।SIR পর্বে এই প্রথম কোনও রাজ্যের সরকারি আধিকারিকদের সাসপেন্ডের মতো কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। মুখ্য়সচিবকে পাঠানো চিঠিতে ৫ জেলার ৭ জন AERO-কে সাসপেন্ড করে, কমিশন, তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়ার জন্য়ও, রাজ্য় সরকারকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা-ও কমিশনকে জানাতে বলা হয়েছে।
এরমধ্য়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দুই AERO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের সামশেরগঞ্জের AERO শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফরাক্কার নীতীশ দাস, সুতির শেখ মুর্শিদ আলম ও পশ্চিম মেদিনীপুরের ডেবরার AERO দেবাশিস বিশ্বাস। রাজ্যের এই ৭ আধিকারিকের বিরুদ্ধে 'SIR'-এর কাজে কর্তব্যে গাফিলতি এবং নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নাম তোলার মতো গুরুতর অভিযোগ করে নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য় সরকার এই সাত আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা এখনও নিয়েছে কি না তা এখনও জানা যায়নি।























