এক্সপ্লোর

Nandini Chakravorty Summoned : কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব

একটি নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের একাধিক নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর।  

রুমা পাল, কলকাতা : নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দুপুর ৩টেয় দিল্লিতে কমিশনের সদর দফতরে তলব করা হল। একটি নয়, রাজ্য সরকারের বিরুদ্ধে কমিশনের একাধিক নির্দেশ অমান্যের অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। নির্বাচনী বিধি না মানার অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। 

কী কী নির্দেশ মানা হয়নি ?

  • এর আগেই কমিশনের তরফ থেকে নন্দিনী চক্রবর্তীর কাছে কড়া চিঠি এসেছিল। কমিশনের বেশি কিছু নির্দেশ না-মানার বিষয়টি চিঠিতে উল্লিখিত ছিল বলেই খবর। কী কী নির্দেশ মানা হয়নি ? বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে,  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু'জন করে ERO ও AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট ৫ জনের বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। কিন্তু, FIR দায়ের তো দূর, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা তৎকালীন মুখ্যসচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। তবে, কমিশনের নির্দেশমতো, সেই FIR দায়ের হয়নি! সম্প্রতি এ নিয়ে ফের মুখ্যসচিবকে কড়া চিঠি দিয়েছে কমিশন। বলা হয়েছে, এটা নির্বাচন কমিশনের দেওয়া বিধিবদ্ধ নির্দেশের লঙ্ঘন। 
  • এছাড়াও অভিযোগ উঠেছে, SIR-এর শুনানি প্রক্রিয়ায় গুরুতর অভিযোগ উঠেছে, বসিরহাট-২ এর BDO সুমিত্রপ্রতিম প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, বসিরহাট উত্তরের AERO হওয়ার সুবাদে, নির্বাচন কমিশনকে না জানিয়েই স্বতঃপ্রণোদিতভাবে ১১ জন কর্মকর্তা নিয়োগ করেছিলেন যা নিয়মবিরুদ্ধে। তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু তা না করায় মুখ্যসচিবকে লেখা চিঠিতে কমিশন বলেছে, এর মাধ্যমে সুপ্রিম কোর্টের  এবং নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশাবলী লঙ্ঘন করা হয়েছে।
  • এছাড়া , তিন জন ইলেক্টোরাল রোল অবজার্ভার হিসেবে নাম ঘোষণার পরেও, অশ্বিনী কুমার যাদব, শ্রী রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ দেওয়া হয়। কিন্তু কেন সেই বদলি তা জানানো হয়নি। তা না মানাকেও SIR সংক্রান্ত নির্দেশাবলীর লঙ্ঘন হিসেবে দেখছে নির্বাচন কমিশন।                 

এছাড়া SDO/SDM পদমর্যাদার অফিসারদের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রেও কমিশনের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  ৯ ফেব্রুয়ারি মুখ্য়সচিবের থেকে উত্তর চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তা পাওয়া যায়নি।           

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Narendra Modi Brigade Live: তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
তৃণমূলের অত্যাচারীদের রেয়াত করা হবে না, বেছে বেছে সব হিসেব নেওয়া হবে, ব্রিগেডে বললেন মোদি
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Narendra Modi Rally Live : 'ব্রিগেড থেকে নতুন বাংলার বিউগল বেজে গেল' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Narendra Modi : 'ব্রিগেড থেকে নতুন বাংলার বিউগল বেজে গেল' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget