এক্সপ্লোর

Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর

West Bengal Finance Minister: বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন স্বপন দাশগুপ্ত।

কলকাতা: রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। বিপুল ভোটে জিতেছিলেন। এরপর গত ১ জুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে বুধবার স্বপন দাশগুপ্তর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন স্বপন দাশগুপ্ত। প্রথম দিনে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা ও তা বোঝার চেষ্টা করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। স্বপন দাশগুপ্ত বলছেন, 'সবার সঙ্গে কথা বলে আগে সমস্যার কথা জানতে হবে। সব জিনিস বোঝার চেষ্টা করছি। শিলিগুড়িতে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলব।'

বিরাট ঋনের বোঝা রয়েছে আগের সরকারের। তা নিয়েও মুখ খুললেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোর চ্যালেঞ্জ। আগে সব জিনিসের ওপরই কর চাপিয়ে দেওয়া হত। এখন সেটা যেন না করা হয়, তা দেখতে হবে।' তিন আরও বলেন, 'মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলে সব কিছুর সিদ্ধান্ত নেওয়া হবে। কোথায় কি কি খামতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আগে।

বিজেপি সরকারের উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্য়ায়। দায়িত্ব পাওয়ার পরই তিনি বলছেন, 'শিক্ষাক্ষেত্রে তার প্রভাব পড়েছে সব থেকে বেশি। সেই কারণে আমাদের এই অঙ্গীভূত করা, একত্রীকরণ করা ও সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির প্রতিটি বিষয়কে হুবহু আমরা এখানে প্রয়োগ করব। মেনে চলব। যাতে বাংলার ছাত্রছাত্রীরা যারা উচ্চ শিক্ষার্থী হয়ে দেশের অন্য প্রান্তের সঙ্গে সঙ্গে সেই একই সুবিধা পশ্চিমবঙ্গের মাটিতেও তারা পেতে পারে। এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে কার্যত জ্ঞানসাগর ও গুণসাগর হিসাবে ছিল। আমাদের লক্ষ্য আগামী ৫ বছরে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অধিনায়কত্ব করবে। সেই জায়গায় নিয়ে যাওয়া। তার জন্য যা যা করণীয়, আমরা করব।'

উল্লেখ্য, ইতিমধ্যেই মন্ত্রীসভায় কে কোন দফতর পাবেন তা ঘোষিত হয়ে গিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি যাঁরা যে যে দফতর পেয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক --- 
শিল্পমন্ত্রী: তাপস রায় 
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী: শারদ্বত মুখোপাধ্যায় 
উচ্চশিক্ষা মন্ত্রী: জগন্নাথ চট্টোপাধ্যায় 
শিক্ষা, বস্ত্রমন্ত্রী: দীপক বর্মন 
পরিবহণ, শ্রমমন্ত্রী: অর্জুন সিং 
কৃষিমন্ত্রী: দুধকুমার মণ্ডল 
পর্যটন, পরিষদীয় মন্ত্রী: শঙ্কর ঘোষ 
বন, পরিবেশমন্ত্রী: মনোজ ওঁরাও 
গৌরীশঙ্কর ঘোষ : অনগ্রসর শ্রেণি কল্যাণ, জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা
কল্যাণ চক্রবর্তী : তথ্যপ্রযুক্তি
অরূপ কুমার দাস : সেচ
অজয় পোদ্দার : পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
চালকহীন মেট্রো চলবে কলকাতায়, মিলল অনুমতি
রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
রাজ্য পুলিশে বিরাট রদবদল, ৩৩ IPS -এর বদলি, CID-র মাথা থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে
Kolkata Road Accident : নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
নিউটাউনে বড় দুর্ঘটনা ! গার্ডরেলে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, রক্তারক্তি
Newtown Bus Accident: নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
নিউটাউনে গার্ডওয়ালে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, গুরুতর আহত ৩
Advertisement

ভিডিও

Gangwar: ভোররাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল কুখ্যাত দুষ্কৃতীকে
Suruchi Sangha: সুরুচি সঙ্ঘে 'রূপ' বদল, এবার সেখানে গঠিত নতুন কমিটি; সম্পাদক BJP বিধায়ক সৌরভ শিকদার
Ashok Kirtania News: রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে খাদ্যমন্ত্রী, তারপর যা হল... | BJP | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ২: রাজ্যসভার মনোনয়ন জমা TMC-র ৩ প্রাক্তনীর, TMC-র মধ্যে থেকেই এবার অভিষেককে সরানোর দাবি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৭.২৬) পর্ব ১: ভুরিভুরি অভিযোগে অভিযুক্ত সপুত্র নির্মল ঘোষ, অবশেষে গ্রেফতার ছেলে তীর্থঙ্কর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget