Mamata Banerjee: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR
West Bengal: ধর্না মঞ্চে উস্কানিমূলক ভাষণের অভিযোগে FIR। একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক ভাষণ।

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এমনিতেই রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি । ভাঙন শুরু হয়েছে তাঁর দলেও । এবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হল ।
হেয়ার স্ট্রিট থানায় তৃণমূলনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে । ধর্না মঞ্চে উস্কানিমূলক ভাষণের অভিযোগে FIR । একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক ভাষণ । ৩টি ধারায় মমতার বিরুদ্ধে FIR দায়ের । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় তদন্ত শুরু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের হয় নেতাজিনগর থানায় । সেই মামলাটি পরে চলে আসে হেয়ার স্ট্রিট থানায় ।
ঘটনাটি মার্চ মাসের । ধর্নামঞ্চ থেকে যে বক্তব্য রেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতেই এই মামলা । অভিযোগকারী জানিয়েছেন, ধর্নামঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছিল । অভিযোগ, দুই সম্প্রদায়ের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করা হয়েছিল । ৯ মার্চ ধর্নামঞ্চে যে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতেই এই FIR । এই অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানার পুলিশ FIR দায়ের করেছে । তার মধ্যে তিনটি ধারা রয়েছে, যার মধ্যে একটি জামিন অযোগ্য ধারা । পুলিশ জানিয়েছে, এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে ।
আরও পড়ুন: একমাত্র দল হিসাবে খেলেছে সব বিশ্বকাপে, ব্রাজ়িলের ঈর্ষণীয় রেকর্ডবুক, তবু ২৪ বছর...
এর মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে, রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এবার কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর তৃণমূল ? জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে । ইতিমধ্যেই কংগ্রেসের তরফে অভিষেককে গুরুত্ব পদ ‘অফার’ করা হয়েছে বলে খবর । দলের দুই সাংসদ মালা রায় এবং সায়নী ঘোষও দিল্লি রওনা দিয়েছেন । কংগ্রেসের তরফে তৃণমূলকে মিশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ।
১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসেই তৃণমূল গড়েছিলেন মমতা। কিন্তু বর্তমানে নিজের গড়া দলই হাতছাড়া মমতার। এমতাবস্থায় কংগ্রেস সূত্রে খবর, মমতা এবং অভিষেককে প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা কংগ্রেসের সঙ্গে মিশে যান। মমতা নিজের পুরনো দলে ফিরে আসুন । মমতা এবং অভিষেককে জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দেওয়া হয়েছে।






















