News Live Update : একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
WB News Live Update : দেশ-বিদেশ-রাজ্যের সব খবর, সবার খবর, সবার আগে...
LIVE

Background
গ্রেফতার স্বরূপ বিশ্বাস। রাতেই তুমুল বিক্ষোভ, স্লোগান। তৃণমূল নেতাকে লালবাজার লক আপ থেকে সকালে তোলা হল আলিপুর আদালতে।
আলিপুর আদালতে স্বরূপ
খুনের চেষ্টা, তোলাবাজি থেকে অস্ত্র আইন, একাধিক জামিন অযোগ্য ধারায় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা। মহিলা মেক আপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ।
পুলিশ ও NIA-র টানা তল্লাশির পরেও কাল থেকে নিখোঁজ সওকত মোল্লা। স্যুইচড অফ সওকতের ৩টি ফোনই। শেষ টাওয়ার লোকেশন জীবনতলা, বারুইপুরে, খবর সূত্রের।
পলাতক সওকত, ভাঙড়ে বিস্ফোরণকাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়কই মূল ষড়যন্ত্রকারী,হিসেবে চিহ্নিত. সওকত-সংক্রান্ত সমস্ত তথ্য BSF-এর সঙ্গেও শেয়ার NIA-র
স্বেচ্ছাসেবী সংগঠনের নামে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ। হাড়োয়ায় তৃণমূল বিধায়ককে তাড়া স্থানীয় মহিলাদের। ছবি ভাইরাল।
বাগনানেও বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। বিধায়ক অরুণাভ সেনের বাড়ির সামনে এসে ঝাঁটা-জুতো দেখিয়ে বিক্ষোভ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মারধর-তোলাবাজির অভিযোগ।
ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগ। গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা সামশুল ইসলাম। চোর স্লোগান, ডিম ছুড়ে বিক্ষোভ স্থানীয়দের।
উস্তিতে গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার ত্রাণের বিপুল পরিমাণ পোশাক, ত্রিপল। প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে তাঁর বাড়ির সামনেই বিক্ষোভ-স্লোগান।
তৃণমূলের প্রাক্তন বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ১ কোটি ৫ লক্ষ টাকা নিয়েও অভিনয় না করার অভিযোগ। দায়ের FIR, আছে জামিনঅযোগ্য ধারাও।
বৃহত্তর কলকাতায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা কংক্রিটের জঙ্গল নিয়ে পরিবেশ দিবসে সরব মুখ্যমন্ত্রী। ( নিয়ম আছে কেউই পালন করছেন না)
'নিয়মভেঙে কংক্রিটের জঙ্গল'
দিল্লিতে অভিজাত আবাসনে বাঙালি অধ্যাপক দেবস্মিতা পালের রহস্যজনক মৃত্যু। ফ্ল্যাট থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন, ধারণা পুলিশের।
জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, পরিবেশ দিবসে অরণ্যছেদনে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর। চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর সঙ্কল্প। স্কুল সিলেবাসে বাড়বে বন সৃজনের
গুরুত্ব।
হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্টের পর এবার কলকাতা স্টেশনও কি জুড়তে চলেছে মেট্রোয়? প্রাথমিক সমীক্ষার অনুমতি রেল মন্ত্রকের। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত, খবর সূত্রের।
Saokat Molla : NIA-র হাতে অবশেষে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা।
NIA-র হাতে অবশেষে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা। একদিন ধরে লুকোচুরি খেলেও হল না শেষরক্ষা। ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় পাকড়াও।
TMC News : তৃণমূলের নতুন কমিটি ঘিরেও অসন্তোষ!
পরপর ধাক্কার পরে তৃণমূলের নতুন কমিটি ঘিরেও অসন্তোষ!
উত্তরবঙ্গের কোনও নেতা পদ না পাওয়ায় ক্ষোভ দলের অন্দরেই
'উত্তরবঙ্গের ৮টি জেলা থেকে একজনও কি যোগ্য ব্যক্তি নেই?'
'এখনও এত উন্নাসিকতা? উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা?'
আর কত? দলেরই সিদ্ধান্তে প্রশ্ন তুলে পোস্ট পার্থপ্রতিম রায়ের






















