এক্সপ্লোর

Poll : মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? চমকপ্রদ পরিসংখ্যান Poll-এ

Mamata Banerjee-Abhishek Banerjee News : এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ।

কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমর্থনে সই ৮০-র মধ্যে ৫৮ বিধায়কেরই। মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব কি সঙ্কটের মুখে ? এই প্রশ্ন রাখা হয়েছিল @sangesuman2025-এ। তাতে যা ফলাফল উঠে আসছে তা চমকপ্রদ। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, উপরোক্ত প্রশ্নে 'হ্যাঁ' বলেছেন ৯৪ শতাংশ মানুষ। 'না' বলেছেন ৫ শতাংশ এবং 'জানি না/বলতে পারব না' ক্যাটিগরিতে রয়েছেন ২ শতাংশ মানুষ।

ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। আর বুধবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলকে 'পরাজিত' করল 'আসল তৃণমূল'। ৫৮ জন বিধায়কের সই করা প্রস্তাবে বিরোধী দলনেতা হলেন তৃণমূল থেকে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডেপুটি লিডার আরেক বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 

২৮ বছর আগে কংগ্রেস ভেঙে নিজের দল তৈরি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নাম দিয়েছিলেন তৃণমূল। তৃণমূলস্তরের সঙ্গে তাঁর যোগ যে বিচ্ছিন্ন হয়ে গেছিল, তার প্রমাণ ভোটে ভরাডুবি থেকেই স্পষ্ট হয়ে গেছিল। আর এবার নিজের তৈরি দলেও কোণঠাসা হতে হতে রাশ হারালেন তিনি। কার্যত কেড়ে নেওয়া হল রাশ। পাঠিয়ে দেওয়া হল মার্গদর্শকমণ্ডলীতে।

ভোটে ভরাডুবির পর এক মাসও কাটল না। এবার একদা তৃণমূলের দুই শীর্ষ নেতারও কার্যত ভরাডুবি ঘটল। বিধানসভার ভিতরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তৃণমূলকে 'পরাজিত' করল 'আসল তৃণমূল'। নাম না করে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর ক্ষোভ উগড়ে দিল তারা। ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে 'আমরাই আসল তৃণমূল' বলে জানানো হল। 

কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন ?

পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একইভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানের পোল সেগমেন্টে। 

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে 'ঘণ্টাখানেক সঙ্গে  সুমন' - অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
পরিষদীয় দলের পরে এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন? জল্পনার মধ্যেই দিল্লি গেলেন অভিষেক
Saokat Molla : 'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
'অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলেই সাক্ষীদের...'! শওকত মোল্লাকে নিয়ে কী কী দাবি NIA-এর
Chingrighata Metro : 'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
'উন্নয়নের বিরোধী ছিল তৃণমূল,' মেট্রোর কাজ আটকে থাকা নিয়ে কী অভিযোগ রেলমন্ত্রীর ?
Bullet Train for West Bengal: বাংলায় এবার বুলেট ট্রেন, রাজ্যে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে?
বাংলায় এবার বুলেট ট্রেন, রাজ্যে এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে?
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget