এক্সপ্লোর

Goghat Trinamool: মাটির বাড়ি থেকে তিনতলা অট্টালিকা, এবার টাকা ফেরত চেয়ে পোস্টার পড়ল ওই তৃণমূল নেতাদের বাড়িতে

Hooghly TMC: শাহাবুদ্দিন খান একসময় গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। একই সঙ্গে তিনি ব্লক তৃণমূলের সভাপতির পদও পান। তার পরের কয়েক বছর কার্যত  গোঘাট ২ নং ব্লকে শাসন করতে থাকেন শাহাবুদ্দিন।

বাপন সাঁতরা, গোঘাট, হুগলি: একসময় থাকতেন জরাজীর্ণ মাটির বাড়িতে। তারপর মাত্র ১০ বছরে উল্কার গতিতে উত্থান। তৃণমূল আমলে সেই মাটির বাড়ি পরিণত হয় তিনতলা অট্টালিকায়। আর এরই মধ্যে গোঘাটের ত্রাস হয়ে ওঠেন দুই ভাই, গিয়াসউদ্দিন খান ও শাহাবুদ্দিন খান।

আরও পড়ুন: CAA আবেদনকারীদের হয়রানি না হয়, দ্রুত সমাধানের নির্দেশ মন্ত্রীর ; অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়েও মানুষের হয়রানি এড়ানোর নির্দেশ

এবার রাজ্যে পালা বদল হয়েছে। নির্বাচনে হেরে রাজ্যের শাসক থেকে বিধানসভার প্রধান বিরোধী দলে পরিণত তৃণমূল। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা এসেছে বিজেপির হতে। আর তারপরই কাটমানি ও দুর্নীতির টাকা ফেরত চেয়ে এবার ওই দুই তৃণমূল নেতাদের বাড়িতে পড়ল পোস্টার। এমনকী দুই ভাইয়ের অত্যাচারের কাহিনি শোনাতে গিয়ে ফিরে এল সন্দেশখালির স্মৃতিও।

দুই ভাইয়ের মধ্যে বড়, শাহাবুদ্দিন খান একসময় গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। একই সঙ্গে তিনি ব্লক তৃণমূলের সভাপতির পদও পান। তার পরের কয়েক বছর কার্যত  গোঘাট ২ নং ব্লকে শাসন করতে থাকেন শাহাবুদ্দিন। আর সেই দাদার হাত ধরেই রাজনীতিতে পা রাখেন ছোট ভাই গিয়াসউদ্দিন। তারপর শুরু হয় উল্কার গতিতে উত্থান।

আরও পড়ুন: হাওয়া দিলেই 'দুলছে' মেসির মূর্তি! যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা!

২০১৮ সালে শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান হন গিয়াসউদ্দিন। আর তারপরই তিনি পৌঁছে যান ধরাছোঁয়ার বাইরে। মাটির বাড়ি ছেড়ে তৈরি করেন পেল্লাই তিনতলা বাড়ি। এলাকার এলাকার মানুষ আরও অভিযোগ করেন এই গিয়াসউদ্দিনের বিরুদ্ধে যে তিনি নিজের বাড়ির পাশেই নিজের এক নিকট আত্মীয়কেও প্রাসাদপম বাড়ি তৈরি করে দিয়েছেন। গিয়াসউদ্দিনের দাদা শাহাবুদ্দিনেরও রয়েছে ২ টো বাড়ি। গ্রামে একটি একতলা পাকা বাড়ির পাশাপাশি তাঁর আরামবাগ শহরেও একটি বাড়ি রয়েছে।

গোঘাটের মানুষের দাবি, শাহাবুদ্দিন ও গিয়াসউদ্দিন এই দুই ভাইয়ের প্রতিপত্তির মূল উৎস কাটমানি, তোলাবাজি ও দুর্নীতি। গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের শান্তিপুর থেকে পিচ রাস্তা ধরে কিছুটা এগলেই চোখে পড়বে অট্টালিকা সম এই বাড়িগুলি। অভিযোগ, শুধু প্রভাব-প্রতিপত্তিই নয়, তৃণমূল নেতা ও তার দলবলের লালসার শিকার হতে হয়েছে বহু মহিলাকেও। কোনও মহিলার উপর তাদের নজর পড়লেই রাতে তাদের জন্য ঘরের দরজা খুলে রাখতে হত বলেও বিস্ফোরক অভিযোগ করলেন এলাকার মানুষ।

এ ছাড়াও, এই নেতারা বাজারের ব্যাগ নিয়ে গেলে বিনা পয়সায় সব্জির ব্যাগ ভরে দিতে হতো বিক্রেতাদের। প্রতিবাদ করলেই মারধর, ঘর ভাঙচুর করা হত। আগুন লাগিয়েও দেওয়া হত বাড়ি-ঘরে। রাজ্যে পালাবদল হতেই এবার মুখ খুলছেন এলাকার মানুষ। তবে দুই তৃণমূল নেতাই এলাকায় নেই। ফোনে দাবি করেন, তাঁদের নামে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Advertisement

সেরা শিরোনাম

TMC Leader Arrested: গ্রেফতার তৃণমূলের 'বচ্চন', বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ধৃত TMC যুব সভাপতি, কী অভিযোগ?
গ্রেফতার তৃণমূলের 'বচ্চন', বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ধৃত TMC যুব সভাপতি, কী অভিযোগ?
Arms Recovered: মাটির নীচে সওকত-শেখ শাহজাহানের অস্ত্রের ভাণ্ডার ! আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF
মাটির নীচে সওকত-শেখ শাহজাহানের অস্ত্রের ভাণ্ডার ! আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশের STF
Mamata Banerjee Congress Return Possibility: ১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের 'দুয়ারে' দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
Mamata Banerjee: কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?
কংগ্রেসের হাত ধরেই জাতীয় রাজনীতিতে উত্থান, সেই কংগ্রেসকেই মুছে ফেলতে কসুর করেননি মমতা, আবার কি কংগ্রেসেই ফিরবেন?
Advertisement

ভিডিও

Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? ABP Ananda Live
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget