এক্সপ্লোর

Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."

Health Department Biometric System: স্বাস্থ্যমন্ত্রীর নিশানায় জুনিয়র ডাক্তারদের একাংশ, পাল্টা আসফাকুল্লা নাইয়া, "প্রশ্ন করলেই মাওবাদী.."

সন্দীপ সরকার, কলকাতা: চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডুর বদলি ঘিরে প্রতিহিংসার অভিযোগে সরব হলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে হাসপাতালে অমিল ওষুধের তালিকা প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেও উদ্যোগ নিলেন তারা। এসবের মধ্যেই এবার সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন, মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?

শুরুটা হয়েছিল চোরবাগানের ঘটনায় সরকারের তরফে আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে অ‍্যাপোলো হাসপাতালে ভর্তি করানো নিয়ে, এরপর থেকে রাজ‍্য সরকার ও চিকিৎসকদের একাংশের মধ‍্যে এক নাগাড়ে চলছে টানাপোড়েন। কখনও হাসপাতালের পরিষেবা নিয়ে, কখনও সরকারি হাসপাতালে ওষুধ-ইঞ্জেকশনের অমিল নিয়ে, একের পর এক বিষয় নজরে আনছেন জুনিয়র ডাক্তাররা। এরই প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

স্বাস্থ্যমন্ত্রী  শারদ্বত মুখোপাধ্যায় বলেন, যাদের কথা জুনিয়র ডাক্তারদের বলে যাচ্ছেন না, তারা একটা ছোট ভাগ খালি। আমরা কিছু মাওবাদী, লেনিনবাদী, মার্কসবাদী ডাক্তারদের ভাববেন না যে তারা পুরো জুনিয়র ডাক্তার সমাজকে প্রতিনিধিত্ব করেন। তাঁরা তথ্য ভুল দেয় কারণ চিরকাল বামপন্থা এবং বামপন্থীরা সত্য কথায় বিশ্বাস করে না। তাদের প্রত্যেকটি পরিসংখ্যান ভুল, নীতিতে ভুল, রীতিতে ভুল, সংস্কারে ভুল, সংস্কৃতিতে ভুল। বামেদের একটি চার আনা সত্যি কথা বলেছে দেখান। চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, প্রশ্ন করলেই মাওবাদী, এটা তো এই শাসকের প্রথম স্বর নয়।  যা যা প্রয়োজনীয় সেটা যদি রাজ্য সরকার সঠিক সময়ে সঠিকভাবে না দিতে পারে, আমরা প্রশ্ন করতে থাকব।' 

এরই মধ্যে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে এক চিকিৎসকের বদলি নিয়ে। গত সপ্তাহেই, ভুল চিকিৎসার জেরে কলকাতা মেডিক্য়াল কলেজে এক নাবালকের মৃত্য়ুর অভিযোগ ওঠে। এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগ করেন জুনিয়র চিকিৎসকরা। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অগ্নিবীণ কুণ্ডু। যিনি স্বাস্থ্যভবনে আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রজেক্ট অফিসার। ৩০ শে নভেম্বর তাঁকে বদলি করে দেওয়া হয় দার্জিলিং জেলা হাসপাতালে। চিকিৎসক দেবাশিস হালদার বলেন,কী এমন ঘটল যে এই দুর্গাপুজো এবং কালীপুজোর মাঝখানে দার্জিলিঙ ডিস্ট্রিক্ট হাসপাতালে, কোন জিনিসটার অভাব ঘটল যার জন্য স্বাস্থ্যভবনের একজন গুরুত্বপূর্ণ অফিসারকে পাঠিয়ে দেওয়া হল? এটা স্পষ্ট প্রতিহিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর পার্থক্যটা কোথায়? 
 
আরজি করের ট্রমা কেয়ারের অপারেশন থিয়েটারে ক়ী কী ওষুধ নেই।পরপর ২ দিন তার তালিকা প্রকাশ করলেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর মেডিক্যালের ভিতরে হোয়াইট বোর্ডে লেখা হল ওষুধের নাম। চিকিৎসক দেবাশিস হালদার বলেন, মেফেনটারমিন ইনজেকশন, ম্যাগনেশিয়াম সালফেট ইঞ্জেকশন, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেটা নাকি ওটি-তে নেই। শ্যু কভার নেই, নিডল নেই, আই ভি সেট নেই। রোগীকে লিস্ট ধরিয়ে দিয়ে বলা হচ্ছে দেখো বাবা এইগুলো আমাদের নেই, এগুলো আপনি একটু কিনে আনুন। ক্ষোভের মুখে কারা পড়বে তাহলে? স্বাস্থ্যমন্ত্রী তো পড়বেন না। পড়বেন যে ডাক্তার বা যে নার্সিং স্টাফ বা যে গ্রুপ ডি স্টাফ। 
 
সম্প্রতি হোয়াটসঅ্য়াপে গ্রুপ খুলে ডিউটি বিক্রির অভিযোগ উঠেছে NRS মেডিক্য়াল কলেজের ইন্টার্নদের একাংশের বিরুদ্ধে। সেই গ্রুপের স্ক্রিন শর্ট ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। এর জেরে এবার জুনিয়র ডাক্তারদের ডিউটি নিয়ে নতুন পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের প্রত্যেকের ফেস বায়োমেট্রিকে হাজিরা বাধ্যতামূলক করা হল।এই মর্মে একাধিক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে জারিও হয়ে গেছে নির্দেশিকা। শিক্ষক, চিকিৎসক, কর্মচারী থেকে শুরু করে ইন্টার্ন ও PGT-দের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে। 
 

Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget