এক্সপ্লোর

Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Government Doctor Rules: আজ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, রোগীকে পরিষেবা দেওয়ার জন্য, সরকার থেকে তাঁদের মাইনে দেওয়া হয়। ফলে সেই সময়ে হাসপাতালের বাইরে প্র্যাকটিস করা চলবে না

কলকাতা: সরকারি হাসপাতালের চিকিৎসকদের এবার কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। আজ একটি অনুষ্ঠানে এসে, সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে কড়া বার্তা দেন, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Dr. Saradwata Mukhopadhyay)। তিনি বলেন, ঘড়ি ধরে হাসপাতালে ডিউটি করতে হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাজ করার নিয়ম আরও কড়া হচ্ছে। হাসপাতালের অফিস আওয়ার্সে, কিছুতেই বাইরে প্র্যাকটিস করা যাবে না। আজ শারদ্বত মুখোপাধ্যায় বলেন যে, 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না। শিক্ষক চিকিৎসকরা অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে ডিউটি দিন'। আজ শারদ্বত মুখোপাধ্যায় বলেন, রোগীকে পরিষেবা দেওয়ার জন্য, সরকার থেকে তাঁদের মাইনে দেওয়া হয়। ফলে সেই সময়ে হাসপাতালের বাইরে প্র্যাকটিস করা চলবে না। এর আগে, নীতিশ কুমারের সরকারও বিহারে সরকারি চিকিৎসকদের ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে কড়া সিদ্ধান্ত নিয়েছে।

চিকিৎসকদের প্র্যাকটিস নিয়ে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

আজ একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন। সেখানে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের মাইনে দেওয়া হয়, সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। সেই কারণে, সরকারি হাসপাতালে যখন যে চিকিৎসকের যখন শিফট থাকবে, সেই সময়ে বাইরে প্র্যাকটিস করা যাবে না। অফিস আওয়ার্সে শুধুমাত্র সাধারণ মানুষকেই পরিষেবা দিতে হবে। হাসপাতালের ডিউটি আওয়ার্সের সময়ে বাইরে প্রাইভেটে প্র্যাকটিস করলে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

হাসপাতালকে দালালরাজ-মুক্ত করতে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

এর আগে, স্বাস্থ্যভবনে গিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দালালরাজ-মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে।  কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারি। জানালেন, নিউটাউনে আদানি গ্রুপ তৈরি করছে ২ হাজার বেড়ের আন্তর্জাতিক হাসপাতাল। সদ্যই নবান্ন যাওয়ার পথে হাসপাতালে স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট করেছিলেন তিনি। বেরনোর সময় জানালেন, রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল নলচে বদলে ফেলার পরিকল্পনার কথা। সরকারি হাসপাতালগুলিকে দাদাল-রোগের হাত থেকে মুক্ত করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ স্বাস্থ্যভবনে আসেন মুখ্যমন্ত্রী। যান দ্বিতীয় তলার মনিটরিং রুমে। যেখান থেকে মনিটর করা হচ্ছে সরকারি হাসপাতালের পরিষেবা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যা, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুমনা সরকার। প্রশাসন সূত্রে খবর, চলতি মাসের মধ্যে মহকুমা স্তরের সব সরকারি হাসপাতালকে এই মনিটরিং সিস্টেমের আওতায় আনা হবে।

 

আরও পড়ুন: West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget