এক্সপ্লোর

TMC Leader Arrested: তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি সরকারের, এবার জালে কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজদীপ দে

Extorsion Allegation: ধ্ররত পঞ্চায়েত প্রধান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

বাপন সাঁতরা, হুগলি : প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল পঞ্চায়েত প্রধানকে। ধৃত হুগলির কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। এমনকী তিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শনিবার রাতে তারকেশ্বর থেকে গোঘাটের দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা হয়। ভোটের ফল ঘোষণার পর থেকেই পঞ্চায়েত প্রধানকে এলাকায় দেখা যায়নি। রবিবার গোঘাট থানার পুলিশ রাজদীপকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে। যদিও ধৃত আদালতে যাওয়ার সময় বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। রাজ্যজুড়ে তৃণমূল নেতাকর্মীদের এভাবে হেনস্তা করা চলছে। 

BDO অফিসের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে 'কাটমানি' নেওয়ার অভিযোগ ! ধাপে ধাপে নেওয়া হয়েছে প্রায় ৫ লাখ 

গ্রেফতার হওয়া তৃণমূল নেতা বলছেন, 'তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে রাজ্যে সবাইকে হেনস্থা করা হচ্ছে... এটা নতুন কিছু নয়... কণ্ঠরোধ করার চেষ্টা করছে গণতন্ত্রের...।' পাল্টা গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলছেন, 'উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, তোলাবাজির রাজনীতি করেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে গ্রেফতার হয়েছে। আইন ব্যবস্থা নিয়েছে। আইন আইনের মতো সাজা দেবে। কিন্তু এ তো ছেলে গ্রেফতার হয়েছে? বাবা কোথায়? রামেন্দু সিংহ রায় কোথায়? রামেন্দু সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, তোলাবাজির, দুর্নীতির, সিন্ডিকেটের টাকার ভাগ তো উনিও নিতেন। রামেন্দু সিংহ রায়কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর এই পঞ্চায়েত প্রধানের ধনেখালিতে কোটি কোটি টাকার সম্পত্তি, তারকেশ্বরে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাঙ্ক ব্যালেন্স, গাড়ি - সব বাজেয়াপ্ত করতে হবে। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিতে হবে এবং তার ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে।' 

ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে চলছে অ্যাকশন, ব্যাপক ধরপাকড়। তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর বার্তার পর অ্যাকশন। কোচবিহার থেকে কৃষ্ণনগর-তারকেশ্বর, পরপর গ্রেফতার তৃণমূলের নেতা-নেত্রী। কোথাও তোলাবাজি, কোথাও হুমকি, কোথাও মারধরের অভিযোগ। পরপর গ্রেফতার তৃণমূল নেতা। তোলাবাজি থেকে দুর্নীতি। জিরো টলারেন্স নীতি সরকারের। চাপের মুখে কোথাও তোলাবাজির টাকা ফেরত। কোথাও টাকা ফেরতের দাবি। জেলায় জেলায় গ্রেফতারি। কাটমানির প্রতিবাদে জনরোষ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Landslide: মর্মান্তিক, ধসের জেরে তিস্তায় তলিয়ে গিয়েছিল গাড়ি, উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
মর্মান্তিক, ধসের জেরে তিস্তায় তলিয়ে গিয়েছিল গাড়ি, উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
Agnimitra Paul : রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?
রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?
Earthquake : ফের দুটি বিরাট ভূমিকম্প ! ভুটানের পরই ৮.২ মাত্রার ধাক্কা এই এলাকায়, জারি সুনামি সতর্কতা
ফের দুটি বিরাট ভূমিকম্প ! ভুটানের পরই ৮.২ মাত্রার ধাক্কা এই এলাকায়, জারি সুনামি সতর্কতা
West Bengal News Live : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার ইট চুরির অভিযোগে দায়ের হল FIR
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget