এক্সপ্লোর

Howrah: হাওড়ায় গুলি করে ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও অধরা মূল অভিযুক্তরা!

Howrah News: তৃণমূল বিধায়কের বাইকে সওয়ার আততায়ী হারুন খান। একের পর ভিডিও ভাইরাল, হারুনের গ্রেফতারি চায় পরিবার। গোলাবাড়ি থানার উপরে অনাস্থা, CID চায় পরিবার। 

হাওড়া: ব্যবসায়ী খুনের ২দিন পার, এখনও আততায়ীরা অধরা! হাওড়ায় গুলি করে খুন, এখনও অধরা মূল অভিযুক্তরা! খুনিদের গ্রেফতারির দাবিতে CID তদন্ত চায় নিহতের পরিবার। ৩ জনের গ্রেফতারির পরেও বেপাত্তা হারুন খান-রোহিত হোসেন! এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পিলখানা রোড। তৃণমূল বিধায়কের বাইকে সওয়ার আততায়ী হারুন খান। একের পর ভিডিও ভাইরাল, হারুনের গ্রেফতারি চায় পরিবার। গোলাবাড়ি থানার উপরে অনাস্থা, CID চায় পরিবার। 

কিন্তু কেন এখনও অধরা অভিযুক্ত? পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে অন্যের মোটরবাইকে চেপে চম্পট। তারপর ট্যাক্সি ধরে কলকাতার দিকে রওনা। বুধবার ভোরে হাওড়ায় প্রোমোটারকে খুন করার পর এভাবেই দুই আততায়ী পালিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। তাদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে কলকাতার জোড়াসাঁকোয়। সূর্যের আলো তখনও ফোটেনি। বাড়ির লোকের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, তখনই বাড়ি থেকে ডেকে আনা হয়েছিল প্রোমোটার সফিক খানকে। তারপর রাস্তার মাঝেই কোল্ড ব্লাডেড মার্ডার! প্রথমে পিছন থেকে মাথায় গুলি... যুবক লুটিয়ে পড়লে, তারপর ফের গুলি। মোট ৬ রাউন্ড... বুধবার ভোরে এরকমই হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী থাকে হাওড়ার পিলখানা এলাকা। খুনের পরই চম্পট দেয় দুই আততায়ী। হারুন খান...ও রোহিত হোসেন। যাদের কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

নিহত প্রোমোটারের দিদি আনোয়ারি বেগম বলছেন, 'হারুন বলেছে তোর সঙ্গে কথা আছে, তুই আয়। ও তো জানে না, মেশিন নিয়ে এসেছে। জানে, এমনি এসেছে। নর্মাল। ও গেছে। ফোন করে ডেকেছে, তুই আয়, তোর সঙ্গে কথা আছে। ও এসেছে খালি হাত। ওর সঙ্গে তো আমার ভাইয়ের শত্রুতা নেই। ও কেন মারবে আমার ভাইকে। রোহিত কেন মারবে! রোহিতকে আমার চাই।' কিন্তু, খুন করে তারা কোথায় পালিয়ে গেছে? এলাকার CCTV ফুটেজ দেখার পর, পুলিশ সূত্রে দাবি, পিলখানা সেকেন্ড বাইলেন থেকে পালিয়ে, তারা GT রোডের দিকে যায়। কিন্তু এখনও কেন অধরা অভিযুক্তরা, সেই নিয়েই প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে আরও দাবি, মোটরবাইক থেকে নেমে একটি ট্যাক্সিতে ওঠে আততায়ীরা। সেখান থেকে কলকাতার দিকে চলে যায়। আততায়ীদের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গেছে কলকাতার জোড়াসাঁকোয়। সেখানেই অভিযুক্তদের সাহায্য করার জন্য ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live : প্রত্যাশিতভাবেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত মোজতবা খামেনেই
প্রত্যাশিতভাবেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত মোজতবা খামেনেই
US Israel strikes on Iran:
"টিকতে পারবেন না..", মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হতেই হুমকি ট্রাম্পের !
Gyanesh Kumar: কালীঘাটে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা ! গো-ব্যাক স্লোগান
কালীঘাটে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা ! গো-ব্যাক স্লোগান
Yuva Sathi Scheme: আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু, নতুন করে কী বললেন অভিষেক ?
আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু, নতুন করে কী বললেন অভিষেক ?
Advertisement

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs NZ Ahmedabad Final Live: শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
শুরুতেই উইকেট তুলে ধাক্কা অক্ষর-বুমরার, নিউজ়িল্যান্ডের স্কোর ৪৭/৩, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Embed widget