Howrah-Sealdah Train Cancel News: হাওড়া, শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন, শনিবার দেরিতে ছাড়বে মালদা টাউন ইন্টারসিটিও!
Howrah-Sealdah Train News: ১৮ এপ্রিল হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিলের নোটিস দিল পূর্ব রেল। একই সঙ্গে ২টো দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে, সেই কোথাও জানিয়ে দেওয়া হল রেলের তরফে।

কলকাতা: আগামী শনিবার, ১৮ এপ্রিল হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিলের নোটিস দিল ভারতীয় রেল। একই সঙ্গে ২টো দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে, সেই কোথাও জানিয়ে দেওয়া হল রেলের তরফে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক কাজের জন্যই এই ট্রেন বাতিল ও কিছু ট্রেনের সময় বদল হবে বলে জানা গিয়েছে।
কোন কোন ট্রেন বাতিল হবে?
হাওড়া - কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭
ব্যান্ডেল - কাটোয়া লোকাল: ৩৭৯৪৯, ৩৭৯৪৯, ৩৭৯৫১
শিয়ালদহ - কাটোয়া লোকাল: ৩১১১১
কাটোয়া - হাওড়া লোকাল: ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪
কাটোয়া - ব্যান্ডেল লোকাল: ৩৭৯৪৮, ৩৭৯৪৬, ৩৭৯৪৮
কাটোয়া - শিয়ালদহ লোকাল: ৩১১১২
ব্যান্ডেল - আজিমগঞ্জ লোকাল: ০৩০২০
আজিমগঞ্জ - ব্যান্ডেল লোকাল: ০৩০২১
কোন কোন ট্রেনের সময় বদল করা হবে?
১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস ৪ ঘন্টা ০০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে সকল ১০ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে।
১৩৪৬৫ হাওড়া - মালদা টাউন ইন্টার সিটি এক্সপ্রেস ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে বিকাল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল - কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং ও পাটুলি ও পূর্বস্থলী স্টেশনের মাঝের লেভেল ক্রসিং -এর বদলে সাবওয়ে তৈরি হবে। আর সেই সাবওয়ে তৈরির জন্য RCC বক্স সেগমেন্ট ও বেস তৈরি করা হবে। আর সেই কাজের জন্য ৬ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে। শনিবার সকল ৮ টা বেজে ৫০ মিনিট থেকে দুপুর ২ টো ৫০ পর্যন্ত কোনও ট্রেন ওই লাইনে চলবে না।
এ ছাড়াও ব্যান্ডেল স্টেশনে ডায়মন্ড ক্রসিং বদলানোর কাজও করা হবে এই দিন। আর সেই কারণে ওই দিন সকল ৯টা বেজে ১০ মিনিট থেকে দুপুর ৩টে ১০ পর্যন্ত পাওয়ার ব্লক করা না হলেও ট্র্যাফিক ব্লক করা হবে।
হাওড়া ডিভিসনে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ
— Eastern Railway (@EasternRailway) April 15, 2026
हावड़ा मंडल के तहत विकास संबंधी कार्य के लिए ट्रेनों की नियंत्रण व्यवस्था
Regulation of Trains for Developmental Work over Howrah Division pic.twitter.com/rQogGxa8EA
ব্লক শুরুর আগে শেষ ট্রেন:
১০৩৭৭ আপ শিয়ালদহ - জসিডি রোড এক্সপ্রেস ও ৩৭৯১৮ ডাউন কাটোয়া - হাওড়া লোকাল (কাটোয়া থেকে ছাড়বে সকল ০৬ টা ৫৫ মিনিটে)
ব্লক শেষের পরে প্রথম ট্রেন:
৩৭৯১৯ আপ হাওড়া - কাটোয়া লোকাল (হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়) এবং ১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস
এ ছাড়াও রেল আরও জানিয়েছে, এই তালিকার বাইরে প্রয়োজনে আরও কোনও ট্রেন যদি বাতিল করা হতে পারে বা ট্রেনের পথ বদল করা হতে পারে। এই ক্ষেত্রে স্টেশনের ঘোষণার দিকেও খেয়াল রাখতে যাত্রীদের অনুরোধ করেছে রেল। রেল জানিয়েছে, যাত্রীদের এই অসুবিধার জন্য তারা অত্যন্ত দুঃখিত।























