এক্সপ্লোর

India Bangladesh Border: ভারত-বাংলাদেশের সীমান্তে কতটা এলাকায় এখনও বাকি রয়েছে কাঁটাতার বসানো?

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন এই ৬০০ কিলোমিটারের মধ্যে ৫৫ কিলোমিটার এমন এলাকা রয়েছে, যেখানে রাজ্য সরকার চাইলেই বিএসএফকে জমি দিতে পারত।

কলকাতা: ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত রয়েছে প্রায় ৪ হাজার কিলোমিটারে মতো। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত রয়েছে ২ হাজার ২০০ কিলোমিটারের মতো। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তের ২৭ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করার জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিল নতুন রাজ্য সরকার। সেই কারণেই আজ নবান্ন সভাঘরে বিএসএফের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: 'ডিটেক্ট-ডিলিট এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হল', নবান্ন থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর

সেই বৈঠকেই তিনি জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে কাঁটাতার রয়েছে ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায়। অর্থাৎ, এখনও প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন এই ৬০০ কিলোমিটারের মধ্যে ৫৫ কিলোমিটার এমন এলাকা রয়েছে, যেখানে রাজ্য সরকার চাইলেই বিএসএফকে জমি দিতে পারত। কিন্তু বিএসএফকে যদি দেওয়ার ক্ষেত্রে পূর্বতন রাজ্য সরকারের সদিচ্ছার অভাবটা স্পষ্ট ছিল, সেটাও জানান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাঙ্কের জন্য ও যে তোষণের জন্য হয়তো জমি দেয়নি।"

আরও পড়ুন: আগের রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাঙ্কের জন্য হয়তো জমি দেয়নি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নবান্ন সভাঘরের ওই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, "CAA -এর আওতায় যাঁরা নেই, তাঁরা হলেন অবৈধ অনুপ্রবেশকারী। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে, আটক করবে ও হস্তান্তর করবে বিএসএফের হাতে। বিএসএফ কথা বলবে বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ, ডিটেক্ট-ডিলিট আর এবার ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হল।"

শুভেন্দু অধিকারীর তোপের মুখে আগের সরকার। মুখ্যমন্ত্রী বলছেন, "পশ্চিমবঙ্গের আগের সরকার, একদিকে শরণার্থীদের CAA দেওয়ার পক্ষে বিরোধিতা করেছে। অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ সুযোগ বা ভারত সরকারের আইনকে কাজে লাগানো হয়নি। আজ থেকে আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের হস্তান্তরের আইন কার্যকর করলাম। এর ফলে CAA-এর অন্তর্ভুক্ত যাঁরা, অর্থাৎ CAA-তে বলা ৭ টা ধর্মের মানুষ নাগরিকত্ব(সংশোধনী) আইনের আওতায় আসবে। এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসেছেন, তাঁদের পুলিশ কোথাও হ্যারাস বা ডিটেন করতে পারবেন না।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Saugata Roy : 'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
Saugata Roy : 'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
Suvendu Adhikari : শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বিদ্রোহী তৃণমূল MP দের বৈঠক? কারা হাজির হলেন?
শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে বিদ্রোহী তৃণমূল MP দের বৈঠক? কারা হাজির হলেন?
West Bengal News Live : শ্রেয়া পাণ্ডেকে তলব ED-র, একদিন আগেই পৌঁছালেন মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী
শ্রেয়া পাণ্ডেকে তলব ED-র, একদিন আগেই পৌঁছালেন মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী
TMC News : তৃণমূলের দিল্লির টিম টুকরো হবে আজই? জল্পনার মাঝেই আজ দিল্লিতে শুভেন্দু
আজই সংসদে টুকরো হবে তৃণমূল? কারা এখনও মমতার পক্ষে, কারা নেই? এরই মাঝে দিল্লিতে শুভেন্দু
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget