এক্সপ্লোর

West Bengal Government: তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি একাধিক উপাচার্য জেলে? জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়

Jagannath Chattopadhyay Exclusive: এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়?

কলকাতা: তৃণমূল আমলে দুর্নীতির জেরে এবার কি জেলে যাবেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে তোলপাড়। তিনি বললেন, "রাজনীতিমুক্ত ও দুর্নীতিমুক্ত শিক্ষাই লক্ষ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি। দমদম বা প্রেসিডেন্সিতে কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেখলে অবাক হওয়ার নেই।" (Jagannath Chattopadhyay Exclusive)

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন জগন্নাথ। আর সেখানেই জল্পনা উস্কে দিয়েছেন জগন্নাথ। (West Bengal Government)

প্রশ্ন: দু'মাসের সময়সীমা পেরোল দায়িত্ব নেওয়ার পর। আপনাদের প্রায়োরিটি কী?

উত্তর: প্রায়োরিটি যদি বলেন, তাহলে বিজেপি সরকারের পরিবর্তনের পর, শিক্ষাক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন এবং রাজনীতি মুক্ত শিক্ষাব্যবস্থা। এই দু'টি কাজ গত ১৫ বছরে এবং তার আগে ৩৪ বছরে যেভাবে উদ্দেশ্য় নিয়ে, পদ্ধতিগত ভাবে বাংলার শিক্ষাব্যবস্থায় যেভাবে রাজনীতি ঢোকানো হয়েছে, রাজনীতিকরণ হয়েছে...এবং গত ১৫ বছরে মেধাকে বিসর্জন দিয়ে, মেধাহীনতার মধ্যে দুর্নীতির চাষ করা হয়েছে। এই দু'টি বড় কাজ বলে আমাদের মনে হচ্ছে। আপনারা শিক্ষামন্ত্রীর জেল যাওয়া দেখেছেন। এখন তো কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জেল যাওয়া দেখেননি।

ভবিষ্যতে যদি একজন-দু'জন বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকেও যদি দেখেন প্রেসিডেন্সি, দমদমে বা আলিপুরে, অবাক হওয়ার কিছু নেই। ফার্মেসি কলেজ, আইটিআই কলেজ, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ-বেসরকারিকরণের নামে ডিগ্রির দোকান খোলা হয়েছে গত ১৫ বছরে। আমরা এবার তা নজর রাখছি। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, নতুন বেসরকারি কোনও প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার আগে গত ১৫ বছরে যে ধরনের ডিগ্রি বিক্রির দোকানগুলি খোলা হয়েছে, সেগুলির থরো অডিট, ইনস্পেকশন করাব।

প্রথমে ৩৪ বছর বামেরা, উত্তম মেধা থেকে মধ্যমেধার চাষ। আর পরের ১৫ বছরে মধ্যমেধা থেকে মেধাহীনতাকে প্রশ্রয় দেওয়া এবং রাজনীতির ক্ষেত্রে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন।

আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আহ্বান কংগ্রেসের, শুভঙ্কর সরকার বললেন, ‘প্রায়শ্চিত্ত হবে...’

প্রশ্ন: আর একটি বিষয় হচ্ছে ছাত্রভোট, দীর্ঘ দিন ধরে বন্ধ।

উত্তর: ভোট কিসের? ছাত্রভোট। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকলে তবে তো ছাত্রভোট হবে! আমার কাছে তো প্রথম চ্যালেঞ্জ যে আকর্ষণ রাজ্য পরিচালিত কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের ছিল, সেই সব রাজ্য পরিচালিত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তোলা। যখন ছাত্র যথেষ্ট সংখ্য়ায় ফিরতে শুরু করবে, ছাত্রভোট হবে। নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত নিয়োগ। মুখ দেখাদেখি করে নিয়োগ, এগুলি হবে না। কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে দীর্ঘদিন অর্থের পাশাপাশি প্রভাব বড় কাজ করেছে। ওই ধরনের প্রভাব থেকে মুক্ত হয়ে, অবজেক্টিভ ওয়েতে শিক্ষক, গবেষক নিয়োগ করাই রাজ্য সরকারের মূল কাজ হবে। তাই এ নিয়ে তাড়াহুড়ো করতে চাই না আমরা। সরকার নির্দিষ্ট পলিসি ফ্রেমওয়র্ক তৈরি করছে। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উচ্চশিক্ষার নিয়োগের ক্ষেত্রে থাকবে না।

আরও পড়ুন: নবম-দশমে তৃতীয় ভাষায় পাশ করতেই হবে, নইলে মিলবে না সার্টিফিকেট, জানিয়ে দিল CBSE

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget