Civic Volunteer Death: প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু! মানসিক চাপ, টাকা না দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ!
প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের উপর প্রচণ্ড মানসিক চাপ দেওয়ার অভিযোগ।

জলপাইগুড়ির ডাবগ্রামে প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারের। রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য মাথাভাঙার বাসিন্দা পঙ্কজ বর্মনের। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের।
ডাবগ্রামের সশস্ত্র বাহিনীর ব্যারাকে বিক্ষোভ। প্রশিক্ষণরত সিভিক ভলান্টিয়ারদের উপর প্রচণ্ড মানসিক চাপ দেওয়ার অভিযোগ। 'প্রশিক্ষণ নিতে এসে নিজেকেও খাওয়ার খরচ দিতে হচ্ছিল তাঁকে', খাওয়ার খরচ বাবদ দিতে হচ্ছিল ৮১০ টাকা, অভিযোগ বিক্ষোভকারীদের।
অন্যদিকে, প্রশিক্ষকদের বিরুদ্ধেও চরম দুর্ব্যবহারের অভিযোগ বিক্ষোভকারীদের। মৃত পঙ্কজের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানোর চেষ্টা হলে বাধা বিক্ষোভকারীদের। খাওয়ার খরচ বাবদ টাকা রাজ্য সরকারের দেওয়ার কথা, খবর পুলিশ সূত্রে।
এদিকে, সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল কল্যাণীর JNM হাসপাতালে। মৃত তাপস সাহা উত্তর ২৪ পরগনার বীজপুর থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে কাজ সেরে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি।
ভোরে জেএনএম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়েই পরিবারের সদস্য ও বীজপুর থানার সিভিক ভলান্টিয়ারদের একাংশ, পুরুষ মেডিসিন বিভাগে ঢুকে ভাঙচুর চালান বলে অভিযোগ। পরে কল্যাণী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।























