Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Jalpaiguri Resident On TMC: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়ে কী অভিযোগ তুললেন জলপাইগুড়ির বাসিন্দা অর্পিতা দাস ?

জলপাইগুড়ি : তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ হন এক তরুণী। পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন তিনি। তরুণীর দাবি জানিয়েছে বলেন, থ্রেট কালচারের প্রতিবাদ করায় মাইনে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ পেতেই তদন্তের আশ্বাস দিয়েছেন শঙ্কর ঘোষ।
ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী, "দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হতেই.."
২০২০ সালে বাবার চাকরি পান জলপাইগুড়ির বাসিন্দা অর্পিতা দাস। তিনি অভিযোগ জানিয়েছেন, 'প্রথমে পোস্টিং মালবাজার, পরে জলদাপাড়ায় ট্রান্সফার করা হয়। প্রতিবাদ করায় মানসিক অত্যাচার, কোণঠাসা করে দেওয়া হয়েছিল। দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হতেই কলকাতায় বদলি করা হয়। এবং কলকাতায় কাজে যোগ না দেওয়ায় বেতন বন্ধ করে দেওয়া হয় বলে জলদাপাড়ায় গিয়ে দুর্নীতির অভিযোগে সরব হন ওই তরুণী। ‘বিভাগীয় তদন্ত করা হবে’, আশ্বাস পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের।
'জনতার দরবার' কর্মসূচি শুরু
সরাসরি মানুষের অভাব-অভিযোগ শুনতে 'জনতার দরবার' কর্মসূচি শুরু করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এবার মুখ্যমন্ত্রীর দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে 'সরাসরি শঙ্কর' কর্মসূচি শুরু করেছেন পর্যটনমন্ত্রীও। সম্প্রতি সেখানেই এক সেনাকর্মী পৌঁছন মন্ত্রীর কাছে। তাঁর অভিযোগ, ২০১৪ সাল থেকে তাঁর প্রায় ১১ কাঠা জমি জবরদখল করে রাখা হয়েছে। থানায় FIR-এর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দফতরে দৌড়াদৌড়ি করেও মেলেনি সমাধান।
প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস
শিলিগুড়ির সেনাকর্মী ও বাসিন্দা টুটুল মজুমদার বলেন, আমার জালাস নিজামতাড়া অঞ্চলের পাশেই ১৪ ডেসিমেল জমি আছে। সেই জমিটি মহম্মদ গোলাপউদ্দিন ও সাগর রায় বলে দু'জন ব্যক্তি জবরদখল করে নেয়। থানায় FIR করেছি, BLRRO-কে জানিয়েছি, BDO-কে জানিয়েছি, এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। উনি (শঙ্কর ঘোষ) আশ্বাস দিয়েছেন যে CP স্যরের সঙ্গে দেখা করতে হবে।' শিলিগুড়ি মন্ত্রী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, থানায় FIR করেছেন এরকম কোনও FIR কপি, সব নথি-সহ যদি আমার কাছে দেয়, আইনি পদক্ষেপ শুরু করার জন্য আমি CP-র সাথে কথা বলব।' জমি বেদখল করতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।






















