Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari with Spiritual leader Dhirendra Krishna Shastri: গত বছরের ডিসেম্বরে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দিয়েছিলেন "বাগেশ্বর বাবা" ধীরেন্দ্র শাস্ত্রী।

লিলুয়া: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় তিন দিন ধরে 'হনুমান কথা' পাঠ করতে এসেছেন বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী । সেই অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari with Spiritual leader Dhirendra Krishna Shastri) । আমন্ত্রণ জানালেন ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠে ।
গত বছরের ডিসেম্বরে ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দিয়েছিলেন "বাগেশ্বর বাবা" ধীরেন্দ্র শাস্ত্রী । বাংলায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । একইসঙ্গে বাংলায় ধর্মীয় সভা ও অনুষ্ঠানের অনুমতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের সরকারের সমালোচনাও করলেন তিনি ।
LIVE : হাওড়া লিলুয়ায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূণ্য লগ্নে পরম পূজ্য বাবা বাগেশ্বর ধাম সরকার কর্তৃক পরিবেশিত 'শ্রী হনুমান কথা ও দিব্য দরবার'-এ উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী শ্রী @SuvenduWB মহাশয় ।https://t.co/n8VmTp8Oy1
— BJP West Bengal (@BJP4Bengal) September 4, 2026
Before You Go
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ






















