RG Kar News: RG কর মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের! প্রমাণ সুরক্ষিত করতে নেওয়া হল পদক্ষেপ
RG Kar News Update: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই খুলেছে আর জি কর-কাণ্ডের ফাইল!

সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, আদালত জানিয়েছে, পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে।বৃহস্পতিবার হাইকোর্টে আরজিকর-মামলার পরবর্তী শুনানি।
সেমিনার হলের ভিডিও প্রকাশ্যে আসতেই বিপত্তি
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই খুলেছে আর জি কর-কাণ্ডের ফাইল। সাসপেন্ড করা হয়েছে ৩ IPS অফিসার - বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্য়ায় ও অভিষেক গুপ্তকে। এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের মামলায় ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪-এর ৯ অগাস্ট সকালে, আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের খুন-ধর্ষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য ও দেশ! কয়েকদিন পরে সামনে আসে, ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলের এই ভাইরাল ভিডিও! যেখানে অনেককে উপস্থিত থাকতে দেখা যায়।
আরও পড়ুন: Chandranath Rath Death: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে, বারাণসী থেকে গ্রেফতার আরও ১
আর জি কর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
যে সেমিনার রুমে চিকিৎসককের দেহ উদ্ধার হয়েছিল, ঠিক তার উল্টোদিকের ঘরের দেওয়ালও সংস্কারের কাজের জন্য় ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার! আর জি কর মেডিক্য়াল কলেজের পড়ুয়াদের একাংশ দাবি করে, যে ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে সংস্কারের কাজ হচ্ছিল, তাতে সই করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর তদন্তভার হাতে নিয়েই তড়িঘড়ি ওই কাজ বন্ধ করার নোটিস দেয় CBI. মঙ্গলবার, আর জি কর-কাণ্ড সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, CBI তদন্তভার নেওয়ার পর কোন কোন জায়গা সিল করেছিল? CBI-এর আইনজীবী জানান, সেমিনার হল সিল করা আছে। বিচারপতি প্রশ্ন করেন, আর কোনও জায়গা সিল করার প্রয়োজন হয়নি? CBI জানায়, আর কোনও জায়গা সিল করার দরকার পড়েনি। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুরো ঘটনাস্থল সিল করতে হবে। পাশাপাশি, আদালত জানায়, পরিবারের দায়ের করা মামলার শুনানি আগে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে আরজিকর-মামলার পরবর্তী শুনানি। আগামীতে এই মামলা কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Free Bus Service: ফ্রি-তে চড়া যাবে, কিন্তু প্রয়োজনে আদৌ মিলবে তো সরকারি বাস? প্রশ্নের মুখে পরিষেবা
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ





















