এক্সপ্লোর

Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ

Bageshwar Baba Controversy: যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোর সময় খাওয়া-দাওয়া নিয়ে এখন বাঙালিকে এত পাঠ দিচ্ছেন, তাঁর পরিবারের বিরুদ্ধেই নানা সময় মারাত্মক সব অভিযোগ উঠেছে। 

কলকাতা : বাগেশ্বর ধামের প্রধান সন্ত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পরিবারের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। মধ্যপ্রদেশের ছত্তরপুরের কোড়া গ্রামে গুরুকুল আর গোশালা তৈরি হচ্ছে বলে স্থানীয়রা দাবি করেছেন। অভিযোগ, তার জন্য জোর করে কম দামে জমি দিতে বাধ্য করা হয়েছে। কেউ রাজি না হলে রাতারাতি দখল করে নেওয়া হয়েছে জমি। যদিও, বাগেশ্বর বাবার দাবি, তাঁর সঙ্গে তাঁর ভাইয়ের এখন আর কোনও সম্পর্ক নেই। 

পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী - মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাগেশ্বর ধামের প্রধান সন্ত। স্বঘোষিত অলৌকিক ক্ষমতার অধিকারী। অনুগামীদের কাছে বাগেশ্বর ধাম সরকার। দেশে, বিদেশে অসংখ্য ভক্ত, বাবাজির বাণী তাঁদের কাছে শেষ কথা। তবে যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোর সময় খাওয়া-দাওয়া নিয়ে এখন বাঙালিকে এত পাঠ দিচ্ছেন, তাঁর পরিবারের বিরুদ্ধেই নানা সময় মারাত্মক সব অভিযোগ উঠেছে। 

দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ 

জমি জবরদখল, হুমকি, রাস্তা দখল, এমনকী গুলি চালানোর অভিযোগ পর্যন্ত উঠেছে এই বাগেশ্বর বাবার বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার রাজনগর থানা এলাকা। এখানেই গঢ়া গ্রামে বাগেশ্বর ধাম। তার পাশেই রয়েছে কোড়া গ্রাম, যেখানে বাগেশ্বর ধামের গুরুকুল আর গোশালা তৈরি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ১৪ জুলাই সেই গ্রামেই জমি বিবাদের জেরে গুলি চলে। গ্রেফতার হন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর ভাই শালিগ্রাম গর্গ। আর এই ঘটনার পরই বাগেশ্বর বাবার বিরুদ্ধে চাঞ্চল্য়কর সব অভিযোগ সামনে আসে। 

গুলিবিদ্ধ হওয়া মোতিলাল কুশওয়াহার অভিযোগ, 'আবেদন দিয়েছিলাম থানায়। কেন গিয়েছিলে? বলছে প্রাণে মেরে দেব তোমাকে, যদি কারও পাশে দাঁড়াও। দখল করবে, কিনবে, কেউ যদি বলে আমি দেব না, ৩ কোটি দাও, ৪ কোটি দাও। তখন জবরদস্তি বলবে তোমাকে দিতেই হবে। আগে এক একর জমি ছিল, যখন ওর বোনের বিয়ে হয়। এখন রেকর্ড দেখুন, ২ ভাইয়ের নামে ১ হাজার একর জমি বেরোবে।' অভিযোগ, জোর করে কম দামে জমি দিতে বাধ্য করা হয় গ্রামবাসীদের। রাজি না হলে রাতারাতি দখল করে নেওয়া হয় জমি। স্থানীয় এক বাসিন্দা এও অভিযোগ করেছেন যে তাঁদের বলা হতো, 'মন থেকে দিলে দাও, নাহলে জমি ঠিকই নিয়ে নেব।' ভয় দেখিয়ে, হুমকি দিয়ে অনেকেরই জমি জবরদখল করার অভিযোগ উঠেছে বাগেশ্বর বাবার বিরুদ্ধে। 

কমলেশ কুশওয়াহা, বাসিন্দা, কোড়া গ্রাম, ছত্তরপুর, মধ্যপ্রদেশ - এই ব্যক্তির অভিযোগ, 'ওঁরা জমি দেয়নি। তারপর একদিন রাতে জেসিবি এনে, লোকজন এনে রাতারাতি পিলার তৈরি করে দেয়। সকালে পাণ্ডে পরিবার এসে দেখে যে, একী হল... পুরো জমি তো দখল হয়ে গেছে, পিলার তৈরি হয়ে গেছে।' শুধু জমি নয়, রাস্তা পর্যন্ত দখল করে রাখার অভিযোগ উঠেছে। প্রতিক্রিয়ার জন্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তাঁর সঙ্গে তাঁর ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি 'বাগেশ্বর বাবা'। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget