Kolkata News: ভোটের মুখে গ্রেফতার, এবার ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজ্যের এই তৃণমূল নেতা !
TMC Leader Raju Naskar Police Custody: ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজু নস্কর, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

কলকাতা: ভোটের মুখে গ্রেফতার বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাজু নস্কর। রাজুর বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। জামিনের আবেদন ধৃত তৃণমূল নেতার আইনজীবীর।

প্রোমোটিং বিবাদে বেলেঘাটার বাসিন্দা সুকমল দেবনাথকে মারধরের অভিযোগ। ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। সেই ঘটনাতেই ফের একবার চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন সুকমল দেবনাথ। তাঁর অভিযোগ, ৫ ফেব্রুয়ারি, তৃণমূল নেতা রাজু নস্কর ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ফের তাঁর পরিবারের উপর হামলা করা হয়।
অভিযোগকারী সুকমল দেবনাথ বলেন, আমাকে গলা টিপে জিভ বার করে দিয়েছে। মানে একদম পুরো মেরে ফেলত। অভিযোগকারী সুকমল দেবনাথের মা আরতি দেবনাথ বলেন, বুকের ভিতর গুঁতো মেরে দিয়েছে। প্রোমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করেই বেধড়ক মারধর করা হয় বেলেঘাটার বাসিন্দা সুকমল দেবনাথকে।
শনিবার তাঁর অভিযোগের ভিত্তিতেই, গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। EM বাইপাসের অভিষিক্তা ক্রসিং থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন বেলেঘাটার বাসিন্দা সুকমল দেবনাথ। তাঁর অভিযোগ,৫ ফেব্রুয়ারি, বেলেঘাটা থানায় তৃণমূল নেতা রাজু নস্কর ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ফের তাঁর পরিবারের উপর হামলা করা হয়।
প্রশ্ন: পুলিশকে যখন আপনি অভিযোগ করলেন, তারপরে ফের আপনাকে মারধর করা হয়েছে, ১৩ তারিখে ফের অভিযোগ করা হল?
সুকমল দেবনাথ, অভিযোগকারী : ১০০ বার। আমাকে প্রায় ৫০জন মহিলা নিয়ে এসে ১১ তারিখে আমাদের মাকে মারছে, চারদিক দিয়ে আমার ভাইকে মারছে। আমাকে মারছে।
অভিযোগকারী সুকমল দেবনাথের দাবি, বেলেঘাটার একটি বাড়িতে ৭৫ বছর ধরে ভাড়া রয়েছেন তাঁরা। ৪ ফেব্রুয়ারি রাতে, তৃণমূল নেতা রাজু নস্কর দলবল নিয়ে তাঁর বাড়িতে চড়াও হন।অভিযোগ, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় তাঁদের। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর ৫ ফেব্রুয়ারি, বেলেঘাটা থানায় তৃণমূল নেতা ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এখানেই শেষ নয়, এদিন আরও দাবি করেছেন অভিযোগকারী সুকমল দেবনাথ।যদিও গ্রেফতার হওয়ার আগে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।























