Kolkata News:বকেয়া DA চেয়ে এবার কালীঘাট অভিযানের ডাক ! পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ-স্লোগান
DA Protesters On Kalighat Abhijan: বকেয়া DA চেয়ে কালীঘাট অভিযানের ডাক, মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড।

কলকাতা: বকেয়া DA চেয়ে কালীঘাট অভিযানের ডাক, মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড। অবিলম্বে সুপ্রিম কোর্টের DA রায় কার্যকরের দাবি, কালীঘাট অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের। লিন্ড সে স্ট্রিটের সামনে ব্যারিকেড পুলিশের। পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে বিক্ষোভ, স্লোগান।
আরও পড়ুন, আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত সংখ্যায় ? রইল বিস্তারিত
বকেয়া DA চেয়ে কালীঘাট অভিযানের ডাক ঘিরে পুলিশ-আন্দোলনকারী স্নায়ুযুদ্ধ
বকেয়া DA চেয়ে কালীঘাট অভিযানের ডাক ঘিরে পুলিশ-আন্দোলনকারী স্নায়ুযুদ্ধ। অবিলম্বে সুপ্রিম কোর্টের DA রায় কার্যকরের দাবি। লিন্ডসে স্ট্রিটে মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড। ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চ-সহ সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের। 'রাজ্য সরকার দাবি না মানলে রাজ্য স্তব্ধ করে দেওয়া হবে। ১৩ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বন্ধ করে দেব। দয়া-দাক্ষিণ্য নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে বাধ্য রাজ্য সরকার। আজ সেমিফাইনাল হলে, ১৩ মার্চ ফাইনাল দেখবে প্রশাসন। কর্মচারীদের ঐক্যে কোনও ধরণের বিভাজন তৈরি করা যাবে না। ১৩ মার্চ সমস্ত রাজনৈতিক দলকে যোগ দিতে আহ্বান।'
বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পেতে সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ
বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পেতে সম্প্রতি সুপ্রিম কোর্টে গিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে তারা। বকেয়া ডিএ দেওয়ার জন্য মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে এর আগে নোটিস পাঠিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। ওই নোটিসে কাজ না হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে বলে দাবি সংগ্রামী যৌথমঞ্চের। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, এখনও পর্যন্ত অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে কোনও সিদ্ধান্ত নেয়নি। তাই নোটিস পাঠানোর পর আদালতে যেতে হয়েছে তাদের।
ডিএ মামলার শুনানিতে জানিয়েছিল, 'বকেয়া DA-র ১০০ শতাংশ দিতে হবে রাজ্যকে, ২৫ শতাংশ মেটাতে হবে এখনই'
দেশের সর্বোচ্চ আদালত ডিএ মামলার শুনানিতে জানিয়েছিল, বকেয়া DA-র ১০০ শতাংশ দিতে হবে রাজ্যকে। ২৫ শতাংশ মেটাতে হবে এখনই। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে, তা ৬ মার্চের মধ্যে ঠিক করবে কমিটি। বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে ৪ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল বিচারপতির বেঞ্চ।























