এক্সপ্লোর

Kolkata News: জলের লাইন করা থেকে রাস্তা তৈরি, পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Haridevpur: পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার।

হিন্দোল দে, কলকাতা : পানীয় জল থেকে রাস্তা তৈরির নামে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল কাউন্সিলর রঘুনাথ পাত্র কাটমানি নিয়েছেন। এই অভিযোগ তুলে আজ কাউন্সিলরের গ্রেফতারির দাবিতে সরব হন হরিদেবপুরের হাজরা পাড়ার বাসিন্দারা। 

পুর-পরিষেবা দিতে কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার। হরিদেবপুর থানায় তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানানো হল। অভিযুক্ত কাউন্সিলরের দাবি, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে। 

'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পানীয় জলের জন্য টাকা দিতে হয়েছে জলের মতো। রাস্তা তৈরি থেকে এলাকায় লাইট পোস্ট বসানো, তার জন্যেও দাবি মতো দিতে হয়েছে টাকা। এমনকী সরকারি প্রকল্পের বরাদ্দ পাইয়ে দিতেও গুনে গুনে কাটমানি খেয়েছেন কাউন্সিলর। এমনই গুচ্ছ অভিযোগ উঠল কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর রঘুনাথ পাত্রের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। এতদিন যে রাগ-ক্ষোভ বারুদের মতো জমছিল এলাকার বাসিন্দাদের মনে, রাজ্যে পালাবদল হতেই যেন ঘটল তারই বিস্ফোরণ। 

মুর্শিদাবাদে ফের 'পুরুষ লক্ষ্মী', রঘুনাথগঞ্জের তারিকুর রহমানের ৮টি অ্যাকাউন্টে ঢুকত টাকা 

বিক্ষোভকারী স্থানীয়দের দাবি, রঘুনাথ পাত্র এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করতে হবে। 'কাউন্সিলর রঘুনাথ পাত্রকে গ্রেফতার করতে হবে, এলাকায় আইনের শাসন সুনিশ্চিত করতে হবে, কাউন্সিলর ঘনিষ্ঠ সঞ্জনা, বিবেক, রিকি, রুদ্রদের অবিলম্বে গ্রেফতার করতে হবে'- এলাকায় এইরকম পোস্টারও পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, 'রঘুনাথ পাত্র এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করতে হবে। আমাদের এখানে কাউন্সিলরের অত্যাচার বন্ধ করতে হবে। ঘরে এসে শাসানো বন্ধ করতে হবে।' এছাড়াও অভিযোগ, এই কাউন্সিলর ঠিক করে দিতেন বাড়ি তৈরি করলে কোন সিন্ডিকেট থেকে মাল কিনতে হবে। বাধ্য হয়ে বেশি দামে সেখান থেকেই জিনিস কিনতে হতো। পানীয় জল, রাস্তা, ল্যাম্পপোস্ট - সবের জন্যই কাটমানি খেয়েছেন এই তৃণমূল কাউন্সিলর, অভিযোগ উঠেছে এমনটাই। এর পাশাপাশি বাড়ি গিয়ে শাসানো, তোলাবাজি থেকে শুরু করে আরও অনেক অভিযোগই উঠেছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 

এখানেই শেষ নয়। কলকাতা পুরসভার ১৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঘুনাথ পাত্র ও তাঁর দলবলের বিরুদ্ধে থ্রেট কালচার চালানোরও অভিযোগ উঠেছে। এনিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

সেরা শিরোনাম

জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই! রয়েছে কার কার নাম
জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সই! রয়েছে কার কার নাম
West Bengal LIVE News: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ১৪ জুন ফের তলব, একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, ১৪ জুন ফের তলব, একাধিক প্রশ্নের সদুত্তর মেলেনি
Abhishek Banerjee: তদন্তকারীদের প্রশ্নের মুখে হারিয়েছেন মেজাজ, ১৪ জুন রবিবার বেলা ১২টায় ফের অভিষেককে তলব
তদন্তকারীদের প্রশ্নের মুখে হারিয়েছেন মেজাজ, ১৪ জুন রবিবার বেলা ১২টায় ফের অভিষেককে তলব
Abhishek Banerjee : দিল্লি থেকে কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ডিম ছুড়তে' ! আদতে কে এই মহিলা?
দিল্লি থেকে কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ডিম ছুড়তে' ! আদতে কে এই মহিলা?
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
FIFA Football World Cup 2026: বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
Embed widget