এক্সপ্লোর

Hospital Vandalized: নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর, কর্মীদের মারধর, অভিযোগ স্থানীয় প্রোমোটার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

Kolkata News: স্থানীয় প্রোমোটার সঞ্জিত বিশ্বাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর ও হাসপাতালের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

আবির দত্ত, কলকাতা : নিউটাউনে বেসরকারি হাসপাতালে ভাঙচুর। হাসপাতালের কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রোমোটার এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে যাত্রাগাছির উজ্জীবন মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রোমোটার সঞ্জিত বিশ্বাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুর ও হাসপাতালের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এর পাশাপাশি প্রোমোটার ও তাঁর দলবল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে বার করে দেয় বলেও অভিযোগ। আরও অভিযোগ, এরপর হাসপাতালের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। নিয়ম মেনে তৈরি হওয়া হাসপাতালে হামলা হওয়ায় যথেষ্ট আতঙ্কিত হাসপাতালের কর্তৃপক্ষ। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রোমোটারের দাবি, তিনি হাসপাতালের থেকে টাকা পান। ভাঙচুরের পর এলাকায় যায় নিউটাউন থানার পুলিশ। 

তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বান্ডিল নোট 

অভিযোগ মঙ্গলবার রাতে নিউটাউনের ওই বেসরকারি হাসপাতালে ঢুকে হামলাকারীরা তালা ঝুলিয়ে দেওয়। রোগীদের মাথায় আগ্নেয়াস্ত্র ধরার অভিযোগও উঠেছে। হাসপাতালে থাকা কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বেশ কিছু দুষ্কৃতী ঢোকে নিউটাউনের যাত্রাগাছির ওই বেসরকারি হাসপাতালে। এরপর হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের পরিবারের জন্য অপেক্ষা করার জায়গা, ডাক্তারদের বসার জায়গা, হাসপাতালের অফিস - সর্বত্র ভাঙচুর চালানো হয়। লন্ডভন্ড করা হয় হাসপাতালের রিসেপশনেও। অভিযোগ হামলাকারীরা, রোগীদের বেড ভাঙচুর করেছে। এমনকী আইসিইউ-তেও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। এর পাশাপাশি আরও অভিযোগ, রাতের অন্ধকারে হাসপাতালে ঢুকে হামলাকারীরা হাসপাতালে সেই সময় থাকা কর্মীদের মারধর করেছে, RMO-কেও মারধরের অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের যাঁরা সেই সময় হাসপাতালে অপেক্ষারত ছিলেন, তাঁদেরও বাধ্য় করা হয়ে যাতে তাঁরা হাসপাতাল থেকে বেরিয়ে যান। 

নিউটাউনের যাত্রাগাছির বেসরকারি হাসপাতাল 'উজ্জীবন মাল্টি স্পেশালিটি'- র ডিরেক্টর প্রবীর মুখোপাধ্য়ায় জানিয়েছেন এই ঘটনায় তাঁরা অত্যন্ত আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর অভিযোগ, শাসকদলের সঙ্গে যোগ আছে হামলাকারীদের। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এলাকার প্রোমোটার সঞ্জিৎ বিশ্বাসের নাম জড়িয়েছে। যদিও তাঁর দাবি, তিনি কিছু করেননি। উল্টে তাঁর অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই এসব করেছে। এর পাশাপাশি এই হাসপাতালকে অবৈধ বলেও তকমা দিয়েছেন ওই প্রোমোটার। হাসপাতালের ম্যানেজারের তরফে জানানো হয়েছে যে এই ভাঙচুর এবং মারধরের ঘটনায় ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget