Arms Recovered: সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি
Saokat Molla Arrested: সওকত গ্রেফতার হতেই বড় অভিযানে বেঙ্গল STF, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, জারি তল্লাশি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা : সওকত মোল্লা গ্রেফতার হতেই অভিযান শুরু বেঙ্গল এসটিএফের। জোরকদমে সরবেড়িয়া বাজারের বাসন্তী হাইওয়ের উপর অভিযান চালাচ্ছে STF। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। STF-সূত্রে খবর, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২১টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র। কী উদ্দেশ্যে এইসব আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছিল, এর পিছনে রয়েছে কে বা কারা, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
শুক্রবার রাতে গ্রেফতার সওকত মোল্লা, শনিবার সকাল থেকেই বড় অভিযানে বেঙ্গল STF। বাসন্তী হাইওয়ের কাছে সরবেড়িয়া বাজারের কুমিরখালিতে অভিযান চালাচ্ছে বেঙ্গল এসটিএফের টিম। এখনও পর্যন্ত উদ্ধার ১৭টির বেশি আগ্নেয়াস্ত্র, মিলেছে প্রচুর কার্তুজও। সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে বেঙ্গল STF। পুকুরে তল্লাশি করে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। উদ্ধার হতে পারে আরও অস্ত্র এমনটাই অনুমান বেঙ্গল এসটিএফের। এখনও চলছে তল্লাশি। এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কে বা কারা মজুত করল? তা জানতে তদন্তে বেঙ্গল STF- এর টিম।
৫০ হাজার ত্রিপল উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে, এত পরিমাণ ত্রিপল কীভাবে মজুত করা হল
গতকাল অর্থাৎ শুক্রবার রাতে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে কামালগাজি এলাকা থেকে গ্রেফতার করেছে এনআইএ। এরপরই দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বড় অভিযানে নেমেছে বেঙ্গল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, বেঙ্গল এসটিএফ যে জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে, সেটা সওকত মোল্লার এলাকা থেকে বেশি দূরে নয়। আবার ওই এলাকা ছিল শেখ শাহজাহানের খাসতালুক। শাহাজাহান গ্রেফতার হওয়ার পর ওই এলাকা কার নিয়ন্ত্রণে ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে এনআইএ- র তদন্তকারী আধিকারিকরা।
সওকত মোল্লাকে গ্রেফতারের পরই তৎপর বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে তারা। কারা এইসব আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল, কাদের নির্দেশে অস্ত্র মজুত করা হয়েছিল, কোথাও ব্যবহার হয়েছে নাকি ব্যবহারের পরিকল্পনা হয়েছিল, সবদিকই খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। এসটিএফ- এর অভিযান হতে পারে এই সন্দেহে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল অস্ত্র, নাকি প্রথম থেকেই সেখানেই লুকানো ছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
২ দিন ধরে লুকোচুরির পর অবশেষে এনআইএ- র জালে সওকত মোল্লা। আজ তাঁকে আদালতে পেশ করা হবে। গতকাল রাত থেকেই সওকতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এনআইএ- এর তদন্তকারী আধিকারিকরা। একাধিক অভিযোগ রয়েছে সওকতের বিরুদ্ধে। বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন সওকত। ২ দিন ধরে গা-ঢাকাও দিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পালানোর আগে ধরা পড়েন।






















