Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Kolkata News: নামী সংস্থার গিফট ভাউচার কেনার নামে নেওয়া হত মোটা টাকা। তারপর ভাইরাস সরানোর নামে চলত আরও টাকা আদায়। পুলিশের দাবি, বিদেশে এই টাকা ভাঙানোর পর হাওয়ালার মাধ্যমে কলকাতায় আনার ব্যবস্থা হত।

কলকাতা: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস। বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ জন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশিরভাগই মণিপুরের বাসিন্দা। অভিযোগ, নিউটাউনে বেআইনি কল সেন্টার খুলে টার্গেট করা হত বিদেশিদের। প্রথমে বাল্ক মেসেজ ও ই-মেলের মাধ্যমে নির্দিষ্ট মোবাইল নম্বর সংগ্রহ করা হত। এরপর ফোন করে বলা হত, “আপনার কম্পিউটার সিস্টেমে ভাইরাস ঢুকেছে।” বিশ্বাস অর্জনের পর দেওয়া হত নির্দিষ্ট একটি নম্বর। সেই নম্বরে যোগাযোগ করলেই শুরু হত প্রতারণার পরবর্তী ধাপ। নামী সংস্থার গিফট ভাউচার কেনার নামে নেওয়া হত মোটা টাকা। তারপর ভাইরাস সরানোর নামে চলত আরও টাকা আদায়। পুলিশের দাবি, বিদেশে এই টাকা ভাঙানোর পর হাওয়ালার মাধ্যমে কলকাতায় আনার ব্যবস্থা করা হত। রাজারহাটের একটি গেস্ট হাউস ভাড়া নিয়ে সেখানে টাকা আনা-নেওয়া হত বলেও তদন্তে উঠে এসেছে। তদন্তে আরও জানা গিয়েছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও টাকা লেনদেন করা হত। এই লেনদেনের সূত্র ধরে কোনও জঙ্গি-যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে জড়িত আর কারা, তদন্ত করছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।
Before You Go
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন























