এক্সপ্লোর

Kunal On Ritabrata Banerjee: "ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

Kunal Ghosh On Ritabrata Banerjee Case : "ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু", বালুরঘাটের মহিলার অভিযোগের কেস রি-ওপেন করার দাবি কুণাল ঘোষের

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক,  নিজের দফতরের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ দিয়েছেন অমিত শাহ, সোশ্যালে পোস্ট করে দাবি জানিয়েছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, ' ঋতব্রতর বিরুদ্ধে তদন্ত কীভাবে করাতে হয়, এবার সেই পর্ব শুরু। বালুরঘাটের মহিলার অভিযোগসহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি দিয়ে চিঠি পাঠিয়েছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিটি বিবেচনা করে তাঁর দফতরকে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছেন। মহিলার কী হল, মৃত্যু হয়ে থাকলে তার প্রকৃত কারণ কী, এখন এসব দেখতে হবে।'কেস রি-ওপেন করার দাবি জানিয়েছি, সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি কুণাল ঘোষের।

 

আরও পড়ুন, "ফ্রি টিকিট..", উত্তরবঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যের টিকিট-সহ আরও কী কী পরিষেবা ?

কুণাল ঘোষ গত ৩১ জুলাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, একটি চিঠি লেখেন। এবং সেই চিঠিতে তিনি লেখেন যে, যিনি এখন বিধানসভায় তথাকথিত বিরোধী দলনেতা হিসেবে পরিচিত, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বালুরঘাটের এক মহিলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার , উভয়পক্ষই মহিলাদের বিরুদ্ধে যেকোনও অশালীন আচরণ এবং অভিযোগের ক্ষেত্রে, জিরো টলারেন্সের কথা বলছে, সেক্ষেত্রে বিধানসভায়, যাকে তথাকথিত বিরোধী দলনেতা বলা হচ্ছে, যার প্রতি রাজ্য সরকারের সাপোর্ট রয়েছে, সেইরকম একজন ব্যক্তির বিরুদ্ধে, এইরকম একটি সিরিয়াস অভিযোগ, একজন মহিলা দায়ের করেছিলেন, যেটার যথোপযুক্ত তদন্ত হয়নি বলে অভিযোগ। সেই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কুণাল ঘোষ চিঠি দিয়ে, আবেদন করেছিলেন। যাতে, যথাযথ তদন্ত হয়, এবং ওই মহিলার মৃত্যু হয়ে থাকলে, সেটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু , সেই সমস্ত কিছু খতিয়ে দেখা প্রয়োজন। এবং এটা অত্যন্ত জরুরি ভিত্তিতে, যাতে স্বরাষ্ট্র দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখেন। এই আবদেন তিনি করেছিলেন ৩১ জুলাই চিঠি দিয়ে। এবং আজকে কুণাল ঘোষ দাবি করেছেন, তার কাছে স্বরাষ্ট্র দফতর থেকে একটি চিঠি পৌঁছেছে বলে দাবি করেছেন। এবং তিনি পোস্ট করেছেন সেই চিঠির ছবি। এবং কুণাল ঘোষের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠি  রাজ্যের মুখ্যসচিবকে দিয়েছে। এবং অমিত শাহ তার দফতরকে দিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে,  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার যথোপযুক্ত তদন্ত করে দেখবার জন্য নির্দেশ দিয়েছেন। এই দাবি জানিয়ে সোশ্যাল পোস্ট করেছেন কুণাল ঘোষ।

Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget