এক্সপ্লোর

Malda News: স্ত্রী-সন্তানের দেহ মর্গে রেখেই SIR শুনানিতে হাজিরা শিক্ষকের

SIR Hearing: SIR শুনানিতে হাজিরা দিতে যাওয়ার পথেই টোটো দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই শিক্ষকের স্ত্রী এবং সন্তান। হাসপাতালে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

সোমক লাহিড়ি, মালদা : দুর্ঘটনায় স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও SIR শুনানিতে হাজিরা। মর্গে দেহ রেখেই SIR শুনানিতে হাজিরা মাদ্রাসা শিক্ষকের। মর্মান্তিক ঘটনা মালদার কালিয়াচকের সুজাপুরে। সুজাপুরের মাদ্রাসা শিক্ষক মহম্মদ ইয়াসিন আনসারিকে শুনানিতে ডাক। হাজিরা দিতে সপরিবারে টোটোয় ইংরেজবাজারে যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক। ইংরেজবাজার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে টোটো। গুরুতর আহত হন ইয়াসিনের স্ত্রী ও সন্তান। মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদের দেহ মর্গে রেখেই শুনানি কেন্দ্রে হাজিরা দেন শিক্ষক। 

দুর্ঘটনা কেড়েছে স্ত্রী ও ন'মাসের সন্তানকে। মর্গে দেহ রেখে SIR-এর শুনানিতে হাজির মালদহের কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক মহম্মদ ইয়াসিন আনসারি। এমনই দাবি তাঁর। SIR-এর শুনানিতে হাজিরা দিতে বৃহস্পতিবার রাতে পরিবারকে সঙ্গে করে টোটোতে করে বেরলে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্য়ু হয় স্ত্রী ও একরত্তি সন্তানের। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

ন মাসের ফুটফুটে ছেলেটা আর নেই। দুর্ঘটনা কেড়েছে স্ত্রীর প্রাণও। SIR-এর শুনানিতে হাজিরা দিতে এসে পথ দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রী-সন্তানকে হারিয়েছেন সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক মহম্মদ ইয়াসিন আনসারি। তাঁর দাবি, স্ত্রী সন্তাুনের দেহ মর্গে রেখে পরদিনই SIR-এর শুনানিতে আসতে হয়েছে তাঁকে। কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শিক্ষক মহম্মদ ইয়াসিন আনসারি। কর্মসূত্রে সুজাপুরেই থাকেন তিনি। নামের বানান ভুল থাকায় শুক্রবার গাজোলে শুনানিতে ডাক পড়েছিল ওই শিক্ষকের। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে টোটো করে বের হন তিনি। ১২ নম্বর জাতীয় সড়কের সুস্থানী মোড়ে টোটোর সঙ্গে গাড়ির ধাক্কা হয়। দুর্ঘটনার জেরে মৃত্য়ু হয় তাঁর স্ত্রী হালিমা খাতুন ও ন'মাসের সন্তান আরিফ হোসেনের। 

এদিকে, এই মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই এ নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স পোস্টে লেখা হয়েছে, শিক্ষক মহম্মদ ইয়াসিন আনসারি SIR-এর শুনানিতে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও নয় মাস বয়সী সন্তানকে হারান। তাদের নিথর দেহ মর্গে পাঠানো হয়। তিনি আহত অবস্থায় বেঁচে যান, কিন্তু শোকে বিধ্বস্ত হয়ে পড়েন। পরদিনই, এই শোকাহত মানুষটিকে SIR-এর শুনানিতে হাজির হতে বাধ্য করা হল। এই ঘটনা ঘিরে একদিকে যেমন তুঙ্গে উঠেছে রাজনীতি, অন্যদিকে, এদিনই মালদার ইংরেজবাজারে শুনানি কেন্দ্রগুলিতে শেষ দিনে লম্বা লাইনের ছবি ধরা পড়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DA Demand and Strike : ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
DA Agitation: সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
News Live : সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
সুপ্রিম কোর্টের DA-রায় কার্যকর করার দাবি, আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget