এক্সপ্লোর

Malda News : সরকারি নির্দেশের পরই মালদায় চালু হোল্ডিং সেন্টার, আনা হল ৯ বাংলাদেশিকে; এবার ডিপোর্ট ?

Holding Centres : অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও হোল্ডিং সেন্টার তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমক লাহিড়ি, মালদা : সরকারের নির্দেশের পরই আজ থেকে মালদায় চালু হোল্ডিং সেন্টার। ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে ৯ বাংলাদেশিকে। ৯ বাংলাদেশির মধ্যে ৩ মহিলা সহ ৬ জন নাবালক ও নাবালিকা আছে। ৯ বাংলাদেশিকে গাজোল থেকে ধরে আনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "আমাদের ভারতীয় নাগরিক নন, এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাঁদের আমাদের দেশ থেকে তাঁদের নিজের দেশে ফিরতে হবে। এটা তো খুবই জরুরি। প্রথম হচ্ছে, আমাদের রাজ্যকে সুরক্ষিত করব। আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস...আমাদের রাজ্যটাকে রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জেহাদিদের একটা করিডর হিসাবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।"

"অনুপ্রবেশে জিরো টলারেন্স', এই নীতি নিয়েই এগোবে আমাদের সরকার। আমরা ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট এই নীতির মাধ্যমে খুঁজে খুঁজে এক একজন অনুপ্রবেশকারীকে বাংলার (পশ্চিমবঙ্গ) বাইরে পাঠানোর ব্যবস্থা করব।" এমন মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অনুপ্রবেশে 'জিরো টলারেন্স'। বিজেপির লক্ষ্য পরিষ্কার। তাই পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেও বারবার এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ...। শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেছে সেই কথা। 

রাজ্যে সরকার গঠনের ২ সপ্তাহের মাথায়, অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তাদের ফরেনার্স ব্রাঞ্চের তরফে শনিবার একটি নির্দেশিকা সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের ২ মে ২০২৫-এর চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাস করার কারণে ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের, নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ধৃত বিদেশি নাগরিক এবং নিজের দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News : পদত্যাগ করতে গিয়ে তৃণমূল নেতার কান ধরে ওঠবস, গ্রামবাসীদের বললেন... ভাইরাল ভিডিও
পদত্যাগ করতে গিয়ে তৃণমূল নেতার কান ধরে ওঠবস, গ্রামবাসীদের বললেন... ভাইরাল ভিডিও
'যেদিন থেকে মেয়র, সেদিন থেকেই...', কী কী অত্যাচার করতেন সব্যসাচী ? জানালেন ওয়েলিয়া
'যেদিন থেকে মেয়র, সেদিন থেকেই...', কী কী অত্যাচার করতেন সব্যসাচী ? জানালেন ওয়েলিয়া
News Live Update : পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
পদত্যাগ করতে গিয়ে কান ধরে উঠবস করলেন তৃণমূল নেতা
Ujjal Biswas Arrested: ত্রাণ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
ত্রাণ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ২: জাল-সইকাণ্ডে হাজিরা না দিয়ে দিল্লিতে অভিষেক, ফের বাড়িতে গেল CID
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৮.০৬.২৬) পর্ব ১: দলেই 'সর্বহারা' হয়ে INDI-জোটের বৈঠকে মমতা, দিল্লিতে বসেই দেখলেন ভাঙন
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Underwater Gas Pipeline from Oman: আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
আরব সাগরের নীচে পাইপলাইন, ওমান থেকে গুজরাতে সরাসরি গ্যাস সরবরাহ, তিন দশক আগের ভাবনা কি এবার বাস্তবায়নের পথে?
TMC Sabysachi Dutta Arrested: সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
সব্যসাচীকে দেখে ফের ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা, আদালত থেকে বের করার সময়েও তীব্র জনরোষ
Bengal Cricket: নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
নিয়ম না থাকলেও সদস্যদের স্বার্থের কথা ভেবেই... বললেন স্নেহাশিস, মেদিনীপুরেও পত্রযুদ্ধ
Daily Astrology: বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
বুধেই জ্যাকপট লাগাবে এই রাশিরা? লটারিতে বড় ফাটকা, অফিসে পদোন্নতি যোগ, এই ৬ রাশিতে কাল গোল্ডেন টাইম
Amazon Parcel Scam: স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
স্মার্টফোনের বদলে পার্সেলে সাবান ! অ্যামাজনে নতুন প্রতারণার ফাঁদ, 'পিঙ্ক ডট' দেখছেন তো ?
Embed widget