Murshidabad News: গ্রাহক সেজে ঢুকে... ভয়ঙ্কর কাণ্ড গয়নার দোকানে ! বিপুল পরিমাণ লুঠ
Murshidabad Dacoity: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি, অভিযোগ নিরাপত্তারক্ষীর। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি, এলাকায় নাকা তল্লাশি পুলিশের। পূর্বপরিকল্পিত ঘটনা, অনুমান পুলিশের।

মুর্শিদাবাদ : সামশেরগঞ্জের রতনপুরে গয়নার দোকানে ডাকাতি। দোকানে গ্রাহক সেজে ঢুকে আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র দেখিয়ে ডাকাতি করার অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ সোনার গয়না লুঠেরও অভিযোগ করা হয়েছে দোকানের তরফে। গ্রাহক সেজে দোকানে ঢোকে দুষ্কৃতীরা। তারপর দোকানে থাকা কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে, এমনই অভিযোগ দোকানের নিরাপত্তারক্ষীর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে দোকানের এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খুঁজতে এলাকায় নাকা তল্লাশি পুলিশের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পূর্ব-পরিকল্পিত ঘটনা। আগে থেকে ছক কষেই দোকানে হানা দিয়েছিল দুষ্কৃতীরা, এমনই মনে করেছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
'এই বিল্ডিংয়ের কোন প্ল্যান আমাদের রেকর্ডে নেই', তিলজলাকাণ্ডে বিস্ফোরক পুর-কমিশনার
বিগত কয়েকদিন, ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। এই আবহেই আগ্নেয়াস্ত্র এবং ধারাল অস্ত্র নিয়ে গয়নার দোকানে ঢুকে প্রচুর পরিমাণে গয়না লুঠ করে চম্পট দিয়েছে ডাকাতরা। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
'এ করেনি এমন কোনও দুষ্কর্ম নেই', বরানগরে গ্রেফাতার TMC কাউন্সিলার, কী বলছেন বিধায়ক সজল ঘোষ
শনিবার থেকে রাজ্যজুড়ে অস্ত্র-বোমা উদ্ধারে ব্যাপক অভিযানে নামবে পুলিশ
আইনশৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।এরপরই, শনিবার থেকে রাজ্যজুড়ে অস্ত্র-বোমা উদ্ধারে ব্যাপক অভিযানে নামবে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ২০২১ সালে যেসব ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেইসব মামলা যথাযথ পদক্ষেপের জন্য পুনর্বিবেচনা করতে হবে।
শপথ নিয়েই অ্য়াকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই বৈঠক করেন পুলিশ-প্রশাসনের সঙ্গে। আর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এবার তৎপর হল পুলিশ প্রশাসন। সূত্রের খবর, জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছেন ADG আইনশৃঙ্খলা অজয় রানাডে। সূত্রের খবর, বলা হয়েছে শনিবার থেকে রাজ্যজুড়ে অস্ত্র-বোমা উদ্ধারে ব্যাপক অভিযানে নামবে পুলিশ।
২ সপ্তাহের মধ্যে অভিযানে কী উদ্ধার হল, তা নিয়ে রিপোর্ট দিতে হবে। বিভিন্ন থানায় একাধিক মামলায় যে অস্ত্র উদ্ধার হয়েছে, সেগুলো সশরীরে মালখানায় গিয়ে থানার OC, IC-দের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ১৫ মের মধ্যে শেষ করতে হবে এই কাজ। ১৬ মে থেকে বিভিন্ন থানার মালখানা পরিদর্শন করবেন SDPO এবং DSP-রা। ADG CID-কে রিপোর্ট দেবেন তাঁরা।
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী






















