এক্সপ্লোর

Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

Congress Leader Murdered: নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। প্রথমে কুপিয়ে মারার চেষ্টা, পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করে খুন করা হয়।

নদিয়া: রিয়েল নয়, এ যেন রিল। একেবারে ফিল্মি কায়দায় শ্যুটআউট কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা-ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হল কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার নাকাশিপাড়ায়। ইতিমধ্যে খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পরিচালিত হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব মুহুরি ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় শুরু হল রাজনৈতিক তরজা। রাজনৈতিক শত্রুতায় খুন, দাবি মৃতের পরিবারের। তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে 'কালীঘাট তৃণমূল' শিবির।

শনিবার রাত ৯টা, বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সপুত্র কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে দাবি, নাকাশিপাড়ায় বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, নাগাদি রেলগেটের কাছে আগে থেকেই ওঁত পেতে ছিল দুষকৃতী দল। আন্ডার পাসের ঠিক বাইরেই দাঁড়িয়েছিল একটি কালো রঙের স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেস নেতার গাড়ি আন্ডারপাস থেকে বেরোতেই আচমকা হামলা চালায় দুষকৃতীরা। কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে ছুটে আসে এলোপাথাড়ি গুলি। এই গাড়িতে গুলি চালানোর দাগ এখনও স্পষ্ট। এছাড়া গাড়ির গায়েও গুলির দাগ রয়েছে। কাচ ভাঙা। ভিতরে রক্তের দাগ। রক্তাক্ত অবস্থায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য কংগ্রেস নেতা ও তাঁর ছেলের মৃতদেহ কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। 

রাত ১টা নাগাদ বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছয় কংগ্রেস নেতৃত্ব। নাকাশিপাড়া থানার IC পৌঁছলে, তাদের সঙ্গেও শুরু হয় বাগবিতণ্ডা। ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ''এইভাবে কী করে খুন হল? গোয়েন্দা বিভাগ একেবারে ব্যর্থ। তার কারণ এটা একদিনের চিন্তাধারার খুন নয়। প্ল্যানমাফিক মার্ডার।'' পরিবারের তরফ থেকে অভিযোগের তীর সরাসরি তৃণমূলের দিকে। নিহত কংগ্রেস নেতার শ্বশুর বলেন, ''এটা শত্রুতার কারণ। রাজনৈতিক ব্যাপার। তৃণমূল এখানে সন্ত্রাস করে করে আছে।'' তিনি আরও জানান যে, এই কাজ প্রধানের স্বামীর। নিহত কংগ্রেস নেতার এক আত্মীয় বলেন, ''বোনাইকে জব্বারের হিংসে করত। ও কেন করছে, আমি পারছি না। সেই জব্বার লোক দিয়ে ওকে খুন করিয়ে দিল গো। আমি মেনে নিতে পারব না।''

আরও পড়ুন - ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন

কংগ্রেস নেতা খুনে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। এরপর মুখ খোলে 'কালীঘাট তৃণমূল'। বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন যে, ''তৃণমূলের যখন সরকার ছিল, তখন কী বলা হত? অস্ত্র এল কোথা থেকে? কেন খুন হবেন দুজনে? তৃণমূল নিজে মার খেয়ে কোণঠাসা। হয় বিজেপি, নয় ভাল তৃণমূল বলে যাদেরকে দেখানো হচ্ছে।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
West Bengal News Live : কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget