Nabadwip News: তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক
Nadia News: তিনি চিকিৎসক। মানুষের শরীর দখল করা রোগ-জীবাণু মুক্ত করে, সুস্থ করে তোলাই যাঁর কাজ। অথচ তৃণমূল আমলে দখল হয়ে গিয়েছিল তাঁরই বাড়ির একাংশ।

প্রদ্য়োৎ সরকার, নদিয়া : তৃণমূল ক্ষমতায় আসার এক বছরের ব্য়বধানেই বাড়ির একাংশ হারান নদিয়ার নবদ্বীপের চিকিৎসক সুদীপ্ত সরকার। অভিযোগ, তাঁর বাড়ির একাংশ দখল করে গড়ে ওঠে তৃণমূলের কার্যালয়। সরকার বদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত হল সেই বাড়ি। ১৪ বছর পর বাড়ির অংশ ফিরে পেয়ে খুশি চিকিৎসক।
পরীক্ষা না করেই নেওয়া হয়েছে রক্ত, রক্তদাতাদের 'মোটিভেশনাল চার্জ', সোনারপুরের হাসপাতালে এ কী কাণ্ড
তিনি চিকিৎসক। মানুষের শরীর দখল করা রোগ-জীবাণু মুক্ত করে, সুস্থ করে তোলাই যাঁর কাজ। অথচ তৃণমূল আমলে দখল হয়ে গিয়েছিল তাঁরই বাড়ির একাংশ। বেআইনিভাবে দখল করে সেখানে তৈরি করা হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। এক যুগ পর অবশেষে, রাজ্যে নতুন সরকার আসার পর, বাড়ির দখল হয়ে যাওয়া অংশ ফিরে পেলেন নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদীপ্ত সরকার।
চিংড়িঘাটার পরে মেট্রোর অরেঞ্জ লাইনে খুলল আরও একটি জট, এবার কোন এলাকায় মিলল কাজের অনুমতি
পেশায় একজন চিকিৎসক। তাঁর অভিযোগ, ২০১২ সালে তাঁর বাড়ির একাংশ ভয় দেখিয়ে দখল করে তৃণমূল কংগ্রেস। তৈরি করা হয় তৃণমূলের পার্টি অফিস। এমনকী বাধা দেওয়া হয় বাড়ি সংস্কারেও। রাজ্য সরকারের পালা বদলের পর পাল্টেছে ছবিটা। সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে, গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহা।
চিকিৎসক জানিয়েছেন, '২০১২ সালে আমার মা অসুস্থ হন। আমি কার্যসূত্রে সে সময় রানাঘাটে ছিলাম। আমাদের নামে মিথ্যা মামলা। তারপর বিভিন্ন স্তরে হুমকি। এতবড় বাড়ি থাকতেও আমি অনাথ। আমি '২৫ সালে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছি। বলেছি তালাটা খুলে দাও। আমি বাড়িটা সংস্কার করব। আমাকে বাড়িতে ফেরার একটা সুযোগ দিন।' রবিবার দখলমুক্ত করা হয় ওই বাড়ি। চিকিৎসক সুদীপ্ত সরকার বলছেন, 'আপনাদের সাহায্যে আমি আজকে বাড়িতে বসে কথা বলতে পারছি। কেউ আমার গলা টিপে ধরছে না।' ১৪ বছর পর বাড়ির দখল ফিরে পাওয়ায় হাসি ফুটেছে প্রবীণ চিকিৎসকের মুখে।
Before You Go
Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE





















