এক্সপ্লোর

News LIVE Updates: 'খাবো কি', উঠবে স্লোগান; গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতার

দেশ বিদেশ থেকে জেলার সব খবরের লাইভ আপডেটস...

LIVE

Key Events
News LIVE Updates 7 March Mamata Banerjee Dharna in protest against West Bengal SIR before Assembly Election 2026 Iran US Israel Conflict News LIVE Updates: 'খাবো কি', উঠবে স্লোগান; গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতার
ফাইল ছবি
Source : নিজস্ব ছবি

Background

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ফের পোস্ট ট্রাম্পের। বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া ইরানের কাছে আর কোনও দরজা খোলা নেই, ফের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ধ্বংসের হাত থেকে ইরানকে বাঁচাতে একঝাঁক বড় ও গ্রহণযোগ্য নেতা, সাহসী বন্ধুরা কাজ করে চলেছে, বার্তা ট্রাম্পের। আবার ইরানকে গ্রেট ইরান বানানোই লক্ষ্য, পোস্ট ট্রাম্পের।

ভোটার তালিকায় বিবেচনাধীন হিসেবে নাম, আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। তালিকায় কোচবিহারের মধুপুরের বাসিন্দা সামিনুর মিঞাঁ সহ তাঁর পরিবারের ৫ সদস্যের নাম ছিল বিবেচনাধীন। আতঙ্কে আত্মহত্যা, অভিযোগ মৃতের পরিবারের। তথ্য দেওয়ার পরেও কীভাবে নাম বিবেচনাধীন, প্রশ্ন পরিবারের।

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনে উত্তেজনা। বিজেপি যুব মোর্চার বাইক র‍্যালি ঘিরে পুলিশের সঙ্গে বচসা। বাইক র‍্যালি জন্য অনুমতি নেওয়া হয়নি, দাবি পুলিশের। বিজেপি যুব মোর্চা বাইক র‍্যালি শুরু করলে বাধা দেয় পুলিশ। ২পক্ষের বচসা বাধে, এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।

SFI-এর বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার! সময়ে ফল প্রকাশ, ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবিতে SFI-এর মিছিল ঘিরে উত্তেজনা। কার্জন গেট থেকে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে আসে মিছিল। মেন গেটের সামনে SFI-এর সমর্থকদের বাধা দেয় পুলিশ । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই বসে পড়েন বিক্ষোভকারীরা।

যুদ্ধের সপ্তম দিনেও অশান্ত পশ্চিম এশিয়া, চলছে হামলা, পাল্টা হামলা। দুবাইয়ে নতুন করে ইরানের ড্রোন হামলার খবর, ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইজরায়েলের তেল আভিভেও ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। বাহরিনের সিতরায় তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের মিসাইল। বাহরিনে আমেরিকার সেনা ঘাঁটিতেও বিস্ফোরণের খবর। ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইজরায়েল। লেবাননে ইজরায়েলের হামলায় হিজবুল্লার এক টপ কমান্ডারের মৃত্যুর খবর ।

বকেয়া DA মেটাতে আরও সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।  গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, বকেয়া DA-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর আবেদন করল রাজ্য সরকার। 

বিধানসভা ভোটের আগে, আচমকা পশ্চিমবঙ্গের রাজ্য়পাল বদল নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে। শুক্রবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এনিয়ে আক্রমণ শানিয়ে বলেন-- যেন তেন প্রকারে বাংলা দখলের জন্য়ই এই পদক্ষেপ। অন্য়দিকে, জল্পনা জিইয়ে রেখে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আগামী দিনে অনেক কিছু হতে চলেছে।

14:54 PM (IST)  •  07 Mar 2026

West Bengal News Live : 'খাবো কি', উঠবে স্লোগান; গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতার

ধর্মতলার ধর্না মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কাল মিছিলের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালো শাড়ি পরে মিছিলে হাঁটবেন মহিলারা। হাতে থাকবে হাঁড়ি কড়াই। খাবো কি, এই স্লোগান থাকবে মিছিলের সবার মুখে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 

13:41 PM (IST)  •  07 Mar 2026

West Asia Conflict : হরমুজ প্রণালীতে অস্থিরতার মধ্যেই পাকিস্তানে জ্বালানি সঙ্কট চরমে, ভুগছে বাংলাদেশও

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব, হরমুজ প্রণালীতে অস্থিরতার মধ্যেই পাকিস্তানে জ্বালানি সঙ্কট চরমে। এক ধাক্কায় পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ৫৫ টাকা বেড়েছে। জ্বালানি ঘাটতির কারণে সে দেশের বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। যেসব পেট্রোল পাম্প খোলা আছে, সেখানে মাঝরাত থেকেই গাড়ির দীর্ঘ লাইন। শিয়ালকোটে একটি পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় গোলাগুলি চলার খবর। যুদ্ধ চলায় তেলের সঙ্কটে ভুগছে বাংলাদেশও।

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates:
"ক্ষমতায় এলে মহিলা ও বেকারদের মাসে ৩ হাজার টাকা", ঘোষণাপত্র প্রকাশ অমিত শাহের
Hooghly News: BJP প্রার্থীর প্রচারে বাঁশ-লাঠি-রড নিয়ে'হামলা', এখনও অবধি জখম ১o, তুলকালাম হুগলির পুরশুড়ায়
BJP প্রার্থীর প্রচারে বাঁশ-লাঠি-রড নিয়ে'হামলা', এখনও অবধি জখম ১o, তুলকালাম হুগলির পুরশুড়ায়
একসময় যাঁরা খবর করতেন, তাঁরাই আজ খবরের শিরোনামে! এবারের নির্বাচনে লড়ছেন ৪ সাংবাদিক
একসময় যাঁরা খবর করতেন, তাঁরাই আজ খবরের শিরোনামে! এবারের নির্বাচনে লড়ছেন ৪ সাংবাদিক
Mamata Banerjee:
"লক্ষ্মীর ভাণ্ডার" নিয়ে ফের আশ্বাস, "১৫ লক্ষ টাকা" নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের!
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget