News Live: SIR সংঘাত চরমে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় তৃণমূলের
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: SIR সংঘাত চরমে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের তোড়জোড় তৃণমূলের। বিরোধী জোটের সঙ্গে আলোচনা। ইমপিচমেন্ট ছাড়া আর কোনও উপায় নেই। আক্রমণ অভিষেকের।সুপ্রিম কোর্টের SIR মামলা। বিকেল ৫টার মধ্যে রাজ্যের ৮ হাজার ৫০৫ অফিসারকে কাজে যোগের নির্দেশ। চাকরি আন্দোলনে উত্তাল রাজপথ।কয়লা মামলায় ফের সক্রিয় ইডি। মাদক মামলায় হুমায়ুন কবীরের আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের।
Babri Masjid: বুধবার শুরু হচ্ছে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ
বুধবার শুরু হচ্ছে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ। আর বৃহস্পতিবার থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'। এদিকে, মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরির বিরোধিতায়, উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশে! কিন্তু মাঝপথে তাদের আটকে দেয় পুলিশ।
Suvendu Adhikari: ফের নিশানা শুভেন্দুর
এসআইআর ইস্যুতে মমতা করা মামলায়, সুপ্রিম নির্দেশের পর এদিন ফের সাংবাদিক সম্মেলনে এসে জোর নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কটাক্ষ করে বলেন, "সুপ্রিম কোর্টকেও অসত্য তথ্য দিয়েছে রাজ্য সরকার" ! এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী যে মামলাটি করেছিলেন, তার পরিপ্রেক্ষিত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট, পর্যাপ্ত অফিসার দেওয়ার কথা বলেছিল। মুখ্যমন্ত্রী সেদিনকার উপস্থিতি, এবং শুনানিতে অংশগ্রহণ, লাইভ ভিউতে দেখা গেলেও, সংবাদ মাধ্যমগুলি প্রচার করলেও, ১৯ তারিখের যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর নাম, তার বক্তব্যে একটাও কিন্তু সুপ্রিম কোর্ট রাখেনি, সেটা আপনারা সবাই জানেন। এই অর্ডারগুলি সব আমার হাতে আছে। এই অর্ডারগুলিতে কিন্তু কোথাও, মুখ্যমন্ত্রীর নাম, বা তিনি শুনানিতে যে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু কোর্ট গ্রহণ করেনি। যেহেতু তিনি আইনজীবী দিয়েছিলেন। "























