News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

West Bengal News Live Updates: জেনে নিন খবরের প্রতি মুহূর্তের আপডেট।

Advertisement

পম্পা অধিকারী সিংহLast Updated: 30 Jul 2026 09:50 PM

প্রেক্ষাপট

পাথর খাদানের রাজস্ব চুরি! মহম্মদবাজারে ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ির দরজা ভেঙে ঢুকতেই কেজি কেজি সোনা, বান্ডিল বান্ডিল নোটের হদিশ! সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত। (Birbhum Gold Money...More

Vande Mataram Bill Passed: লোকসভাতেও পাস হল 'বন্দে মাতরম' বিল, জাতীয় গানের অপমান ফৌজদারি অপরাধ

রাজ্যসভার পর লোকসভাতেও পাস হল 'বন্দে মাতরম' বিল। 'জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল ২০২৬' পাস লোকসভায়। NEET আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগে বিরোধীদের হট্টগোল। হইচইয়ের মধ্যেই সংক্ষিপ্ত আলোচনার পর 'বন্দে মাতরম' বিল পাস। ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া ও মেরুকরণের চেষ্টা, বিলের বিরোধিতায় DMK
এবার জাতীয় গানও প্রকৃত সম্মান পাবে, পাল্টা সওয়াল বিজেপির। জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গানের অপমান ফৌজদারি অপরাধ, সংস্থান বিলে। রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে 'বন্দে মাতরম' বিল। 

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.