News Live:SIR এর চূড়ান্ত তালিকায় বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নাম 'বিবেচনাধীন' !
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: ভোট পরীক্ষার আগে বেরোল SIR-এর রেজাল্ট। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলে বাদ পড়ল সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম। বিবেচনাধীন ৬০ লক্ষের বেশি ভোটার।SIR-এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও মিলবে আবেদনের সুযোগ। ফাইনাল লিস্ট বেরোলেও এখনও বিবেচনাধীন ৬০ লক্ষের বেশি ভোটার। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার নাম।বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রাম থেকে বাদ পড়ল প্রায় ১১ হাজার ভোটারের নাম। ফিরহাদের কেন্দ্র বন্দর এলাকায় বাদ ৬৪ হাজারের বেশি ভোটার। মুর্শিদাবাদে বাদ গেল ২ লক্ষ ৯৩ হাজার ভোটারের নাম। ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। ইরান-ইজরায়েল সংঘাত চরমে। তেহরানে একের পর এক বিস্ফোরণ। ইজরায়েলি হামলায় নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরান-ইজরায়েল যুদ্ধ, ময়দানে আমেরিকা। তেহরানে হামলা। পরমাণু অস্ত্র নিয়ে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের।
Central Force: জলপাইগুড়ি শহরের ২৩,২৪,২৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ
জলপাইগুড়ি শহরের ২৩,২৪,২৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। গতকাল জলপাইগুড়িতে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ধাপে ধাপে মোট ৭ কোম্পানি আসার কথা রয়েছে। অন্য়দিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। কালকে কাঁকসায় এসে উপস্থিত হয়েছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ সকাল থেকে চলছে রুট মার্চ।
EC: পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতিতে ফের বৈঠক কমিশনের ফুল বেঞ্চের
পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতিতে ফের বৈঠক কমিশনের ফুল বেঞ্চের, রাজ্যে না এলেও কাল ও পরশু বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের, প্রথম দিন বৈঠক কলকাতার CP, DIG, SP, জেলাশাসকদের সঙ্গে। দ্বিতীয় দিন বৈঠক চিফ ইলেকশন অফিসার-সহ আধিকারিকদের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক























