News Live: বুধবার সফরের আগেই অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারী
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা : প্রশিক্ষণেও নেই নিয়োগের সুযোগ। বিক্ষোভ D.EL.ED প্রশিক্ষিতদের। পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ।জেলা থেকে শহর, দিকে দিকে বেকার ভাতার ফর্মের জন্য আজও ভিড়। লাইনে বিএ, এমএ পাস থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাত্র। বুধে আসছেন অমিত শাহ। রাজ্যের ৭ AERO সাসপেন্ড। গুজরাতে কাজে গিয়ে রহস্যমৃত্যু পূর্ব বর্ধমানের বাসিন্দা মহিলার।
TMC On EC: কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল
'অন্য রাজ্যের ক্ষেত্রে SIR-এ এক ধরণের নিয়ম, পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্য নিয়ম', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। রাজ্যের শাসক দলের দাবি,'বিজেপির B-TEAM হিসাবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য নাম বাদ দেওয়া।সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না জাতীয় নির্বাচন কমিশন। বাংলার বাড়ির জন্য অর্থসাহায্যের নথি গ্রহণযোগ্য নয় বলে নির্দেশ দিয়েছে কমিশন। ভোটারদের আস্থা জেতাই লক্ষ্য হওয়া উচিত কমিশনের, ভয় দেখানো বা নাম বাদ দেওয়া নয়। জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, মানুষের ভোটাধিকার রক্ষা করাই কর্তব্য, রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা নয়। এটা নির্বাচন কমিশন নয়, নির্বাচন ওমিশন', আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
Yuva Sathi: আবেদনকারীদের একাংশই বলছে, ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু সুরাহা হবে, চাই স্থায়ী চাকরি
ভোটের আগে, যুব সাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য় সরকার। যেখানে, ১লা এপ্রিল থেকে, বেকার যুবক-যুবতীদের অ্য়াকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা। কিন্তু, আবেদনকারীদের একাংশই বলছে, ভাতা দিয়ে হয়তো সাময়িক কিছু সুরাহা হবে, চাই স্থায়ী চাকরি।























