এক্সপ্লোর

North 24 Pargana News: TMC পুরপ্রধানের বাড়ির পাশে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, তা খুলতেই একে একে বেরোল...

Relief Material Found: পুরসভার বন্ধ পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ত্রিপল, কম্বল, মশারি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, কী নেই সেই তালিকায়।

উত্তর ২৪ পরগনা, বাদুড়িয়া : গুপ্তধনের পর এবার সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়ের হদিশ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল পুরপ্রধানের আরও কীর্তি ফাঁস। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার বন্ধ পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ত্রিপল, কম্বল, মশারি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, কী নেই সেই তালিকায়। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সম্প্রতি তাঁর শাগরেদের পাটের খেত থেকে গুপ্তধনের হদিশ মেলে। উদ্ধার হয় ২ কোটি ২৪ লক্ষ টাকা। ধৃত পুর-চেয়ারম্য়ান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুরা এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৮০ লক্ষ টাকা। এবার দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল বাদুড়িয়া থানার পুলিশ। 

কাঁথিতে তৃণমূল নেতার ভাড়াবাড়ির গোডাউনে পুলিশের অভিযান। উদ্ধার হল হাঁসুয়া, সাদা থান, ভোটার কার্ড। বাজেয়াপ্ত করা হয়েছে ত্রাণের সরকারি ত্রিপলও। অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব জানা পলাতক। কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন সঞ্জীব জানা। এলাকায় ডাকু নামেই পরিচিত তিনি। কাঁথির ২১ নম্বর ওয়ার্ডে একটি গোডাউন ভাড়া নিয়েছিলেন তিনি। গতকাল রাতে তাঁর সেই গোডাউনে অভিযান চালিয়ে দুটি হাঁসুয়া, বেশ কিছু ভোটার কার্ড, সাদা থান এবং ত্রাণের সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। পলাতক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, ভয় দেখাতেই সাদা থান মজুত করা হয়েছিল গোডাউনে। পলাতক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে গিয়েও গতকাল রাতে খোঁজখবর করে পুলিশ। সঞ্জীব জানার ওই সব ঘনিষ্ঠরাও এখন বেপাত্তা। পুলিশ সূত্রে খবর, তাঁদের পরিবারের সদস্যদের ডাকা হতে পারে। 

হিংসা, হুমকি, ধর্ষণের মামলা তুলতে চাপ, এরকম একাধিক অভিযোগে হাবড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। ধৃত প্রবীর মজুমদার হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পরিবর্তনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, গতকাল অশোকনগরের দু'নম্বর খেলার মাঠের কাছ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২০২৫ সালের এপ্রিলের নাবালিকা ধর্ষণ মামলায় অভিযোগ তুলতে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা প্রবীর মজুমদারের বিরুদ্ধে। গ্রেফতারির খবরে স্বস্তিতে অভিযোগকারিণীর পরিবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
Advertisement

ভিডিও

Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget