এক্সপ্লোর

Parambrata Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে কেন থানায় অভিযোগ দায়ের? কী বলছেন অভিযোগ দায়ের করা আইনজীবী

Kolkata News: কেন এই অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন? পুলিশের থেকেই বা কোনও পদক্ষেপ আশা করছেন তিনি?

সৌভিক মজুমদার, কলকাতা : গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবিপি আনন্দের তরফে। কেন এই অভিযোগ দায়ের করলেন তিনি? পুলিশের থেকেই বা কোনও পদক্ষেপ আশা করছেন আইনজীবী? প্রশ্নের উত্তরে কী বললেন আইনজীবী জয়দীপ সেন? 

আপনি যে এই অভিযোগ করলেন মূলত তার কারণ কী? কেন আপনার মনে হল ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ যোগ রয়েছে?

দেখুন আমি এই অভিযোগ করেছি কারণ পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা ট্যুইট দিন ৬-৭ আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি যাঁদের হ্যান্ডেলে এই ট্যুইট দেখেছি তাঁরা খুবই বিশ্বাসযোগ্য। আমি ট্যুইটা-টা পেয়েছি কাঞ্চন গুপ্তর একটি ফেসবুক পোস্ট থেকে, যিনি একজন সিনিয়র সাংবাদিক এবং মিনিস্ট্রি অফ ব্রডকাস্টের মিডিয়া অ্যাডভাইসর। তাঁর ফেসবুক পোস্ট থেকে আমি এই ট্যুইট-টা দেখতে পাই। এই প্রথম ট্যুইট-টা দেখলাম কারণ আমি ট্যুইটারে নেই। ট্যুইট-টা দেখার পর তার তারিখ এবং সময় দেখলাম। বিকেল ৪টে নাগাদ ট্যুইট-টা করা হয়েছিল। আর ৪.১৩-তে স্বস্তিকা মুখোপাধ্যায় কমেন্ট করেছিলেন। এই ট্যুইটে যে উস্কানি ছিল সেটাকেই আরও কিছুটা বাড়িয়ে দিয়ে কমেন্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ২০২১ সালের ২ মে বিকেলবেলায় পরমব্রত যে ট্যুইট করেছিলেন ততক্ষণে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছে। সবাই জানতে পেরেছেন। বিশেষ করে রাজনীতির বৃত্তে থাকারা তো জানতে পেরেইছেন যে অশান্তি শুরু হয়ে গিয়েছে। পরমব্রত যে পোস্ট করেছিলেন 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক' - এর মাধ্যমে বড়সড় অশান্তির উস্কানি এবং প্ররোচনা দেওয়া হয়েছে। তারপর আমার পাওয়া তথ্য অনুযায়ী বিকেল ৫টা নাগাদ কলকাতায় প্রথম খুনটা হয়, অভিজিৎ সরকার নামে একজন যুবকের। পরেশ পালের নেতৃত্বে খুন করা হয়। পরেশ পাল তখন বিধায়ক ছিলেন। তো এটাই কারণ। 

পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের, ভোট পরবর্তী সন্ত্রাসে 'উস্কানি' দেওয়ার অভিযোগ

পুলিশের থেকে কী পদক্ষেপ প্রত্যাশা করেন?

এই অভিযোগ আইপিসি- র ১০৭ ধারার আওতায় পড়ে, যেটা এখন হয়ে গিয়েছে বিএনএস- এর ৪৭ ধারা। এই অভিযোগ জামিন অযোগ্য ধারার আওতাধীন। পুলিশ চাইলে এখন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমি চাইব পুলিশ ঠিকঠাক তদন্ত করুক। পরমব্রত এবং স্বস্তিকার সামাজিক অবস্থান কিংবা পেজ থ্রি স্টেটাসে প্রভাবিত না হয়ে সঠিক পথে সঠকভাবে প্রমাণ সংগ্রহ করে যত দ্রুত সম্ভব তদন্ত করুক এবং তাদের তদন্ত বিচারকের সামনে উপস্থাপিত করুক। সবার আগে চাইব নিয়ম মেনে পুলিশের তরফে একটা ক্রিমিনাল কেস দায়ের হোক। 

Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সই জালিয়াতি কাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, ছাড়া পেয়েই মমতার বাড়ি গেলেন অভিষেক! সঙ্গে মদন, কুণাল
সই জালিয়াতি কাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, ছাড়া পেয়েই মমতার বাড়ি গেলেন অভিষেক! সঙ্গে মদন, কুণাল
TMC News: ম্যারাথন জিজ্ঞাসাবাদে বার বার মেজাজ হারালেন অভিষেক, সাড়ে ৫ ঘণ্টা পর CID দফতর থেকে বেরোলেন অভিষেক
ম্যারাথন জিজ্ঞাসাবাদে বার বার মেজাজ হারালেন অভিষেক, সাড়ে ৫ ঘণ্টা পর CID দফতর থেকে বেরোলেন অভিষেক
Kunal Ghosh: 'বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোচ্ছেন, করোনাকালের ছবি নয় তো?', সায়নীকে কটাক্ষ কুণালের!
'বিমানবন্দর থেকে মুখ ঢেকে বেরোচ্ছেন, করোনাকালের ছবি নয় তো?', সায়নীকে কটাক্ষ কুণালের!
Kalyan Banerjee:
"আমার মতো সৎ রাজনীতিবিদ ক’জন আছে? কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য", অভিষেককে নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Tmc News | তৃণমূল সাংসদ শত্রুঘ্ণ সিন্হার মুখেও এবার মোদি বন্দনা ! | ABP Ananda LIVE
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান
Kalyan Banerjee | 'অভিষেকের ঔদ্ধত্য, খারাপ ব্যবহার সব কিছু ধ্বংস করেছে', বিস্ফোরক মন্তব্য কল্যাণের
Kolkata Fire News:
TMC News: শীতলকুচিতে চাপের মুখে 'কাটমানি'র প্রায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RBI CIBIL Score Rule: সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
সিবিল স্কোর কম? চাইলেও আর ঋণ পাবেন না, সুদও বেশি দিতে হতে পারে, বদলে যাচ্ছে নিয়ম, বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের
ICC World Cup 2027: ৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
৪ অক্টোবর থেকে শুরু হতে পারে বিশ্বকাপ, কবে ফাইনাল?
Lionel Messi: বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
বিশ্বকাপের রাজপথে লিওনেল মেসি, আর্জেন্তাইন সুপারস্টারের যে রেকর্ডগুলো আজও অমলিন
Lionel Messi: ৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
৩৮ বছর বয়সেও লিওনেল মেসিই আর্জেন্টিনার তুরুপের তাস! এবারও মেসিময় হবে বিশ্বকাপের মঞ্চ? 
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
8th Pay Commission : জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
জুলাইতে বাড়তে পারে ডিএ ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর
Kalyan Banerjee: দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
দিদিকে আজকে বুঝে নিতে হবে এই রাজনীতিতে অভিষেককে দরকার নাকি আমার মতো লোকেদের দরকার আছে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
FIFA Football World Cup 2026: বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
বিরাট সুখবর! ফ্রি-তে দেখুন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
Embed widget