এক্সপ্লোর

Phiroja Bibi on Suvendu Adhikari: যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি

West Bengal Government: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাতে খুশি পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। তিনি বলছেন, যোগ্য ব্যক্তিই বসেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।

নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে সন্তানতুল্য 'রাজা'। আর তাতে খুশি পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। নন্দীগ্রাম আন্দোলনের একদম শুরু থেকে, খুব কাছ থেকে শুভেন্দু অধিকারীকে দেখেছেন তিনি। ফিরোজা বিবি বলছেন, যোগ্য ব্যক্তিই বসেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।

আরও পড়ুন: আগামিকাল বিশেষ বৈঠকে শুভেন্দু অধিকারী, নবান্নের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

কতটা খুশি পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক? ফিরোজা বিবি বলছেন, "মনে আনন্দ হচ্ছে।" তবে একই সঙ্গে তিনি সতর্কও করছেন শুভেন্দুকে। বলছেন, "তবে আমার আশা এইটুকু, যে উনি যেন সম্মানের সঙ্গে রাজ ধর্ম পালন করেন।"

তবে ফিরোজা বিবি বলছেন তাঁর গর্বও হচ্ছে, "গর্ব তখনই হবে যখন ও উপযুক্ত কাজ করবে। শুধু শিক্ষা নিলেই তো হয় না। শুধু ডিগ্রি পেলেই তো হয় না, শিক্ষিতের উপযুক্ত কাজও তো করতে হবে।"

আরও পড়ুন: কালীঘাটে যাওয়ার আগে গড়িয়াহাটে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী

তৃণমূল কি যোগাযোগ করেছে তাঁর সঙ্গে? ফিরোজা বিবিরর সোজাসাপ্টা জবাব, "তৃণমূল আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখছে না। অনেকে দিন আমার সঙ্গে যোগাযোগ রাখেনি। আমি আগে যোগাযোগের চেষ্টা করেছিলাম। আমি যখন বিধায়ক ছিলাম, আমি তখন যোগাযোগের চেষ্টা করেছিলাম। তবে আমার তো এই অবস্থা, আমি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছতে পারিনি। চিঠি দিয়েছি। এবং স্পিকারকেও বলেছি।"

যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন বলছেন ফিরোজা বিবি। একই সঙ্গে তিনি সতর্কও করছেন যে যোগ্যতার প্রমাণ করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি বলছেন, "শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন, যোগ্য মানুষ তার আসন পেয়েছেন ঠিকই। তবে আমি বারে বারে বলছি যোগ্যতা প্রমাণ করতে হবে।"

কী কী আশা করেন সন্তানতুল্য রাজার কাছে?  সেটাও স্পষ্ট করে বললেন পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। তাঁর বক্তব্য, "ওঁর কাছে আশা করি সাম্প্রদায়িকতা যেন না হয়। আমরা যেমন ছেলে হারিয়েছি, তেমন আর কারও সঙ্গে যেন না হয়। শুনছি ঘরবাড়ি পুড়েছে। সেই সব বন্ধ করতে হবে। অনেক শিক্ষিত ছেলের চাকরি হয়নি। প্যানেল হয়ে গিয়েছে তাও পাচ্ছে না, সেটা দেখতে হবে।"

নন্দীগ্রাম আন্দোলনে কতটা কৃতিত্ব শুভেন্দু অধিকারীর? ফিরোজা বিবি বললেন, "নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর কৃতিত্ব আছে। ও না এলে তো আমরা বেরোতেই পারতাম না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News : গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে
TMC News : গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে
Saokat Molla: গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ
গ্রেফতারের পর সওকতকে যেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, DJ বাজিয়ে চলছে মাছ চোর গান, ডিম হাতে বিক্ষোভ
Weather Update : ফের দুর্যোগ! ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ বাকি জেলা, কবে ? কত দিন চলবে?
Weather Update : ফের দুর্যোগ! ধেয়ে আসছে ঝড়, বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ বাকি জেলা, কবে ? কত দিন চলবে?
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget