Post Poll Violence: 'ভোট পরবর্তী হামলায় বিজেপির কেউ জড়িত নয়', তৃণমূলের একটা অংশকেই নিশানা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের
TMC Councilor Sushanta Ghosh: হাতে বিজেপির পতাকা নিয়ে, গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে। দুষ্কৃতীরা করেছে। যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

কলকাতা: তৃণমূলে যেন ভাঙন শুরু। সাংসদ হোক, বিধায়ক হোক বা কাউন্সিলর, দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। বাকি নেই সাধারণ তৃণমূল কর্মী, দলের মুখপাত্রও। আর এরই মধ্যে ২৭ মে একসঙ্গে পদ ছাড়লেন কলকাতা পুর নিগমের ২ কাউন্সিলর, ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুধবার পুর কমিশনারের কাছে ইস্তফা পত্র জমা দেন দুজনই।
আরও পড়ুন: 'আমি হতাশ তৃণমূল', কেন বলেছিলেন সুশান্ত ঘোষ? স্পষ্ট করে জানালেন তৃণমূল কাউন্সিলর
আর তারপর দলের কর্মীদেরই আক্রমণ করলেন তিনি। তৃণমূলের উপর ভোট পরবর্তী হামলা নিয়েই দলেরই একাংশের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, "আমার অফিসের ক্ষেত্রে যেটা আমি জানি বা CCTV ফুটেজ দেখে যেটা পেয়েছি, তাতে কোনও বিজেপির লোক এর সঙ্গে জড়িত না। হাতে বিজেপির পতাকা নিয়ে, গেরুয়া আবির লাগিয়ে আমার দলেরই একটা অংশ করেছে। দুষ্কৃতীরা করেছে। যাদের নাম করে আমি থানায় ডায়েরিও করেছি।"
এতদিন শোনা যেত আদি তৃণমূল ও নব্য তৃণমূল। কিন্তু এবার নতুন এক কথা বললেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তিনি বললেন তিনি 'হতাশ তৃণমূল'। কিন্তু এমন কেন বললেন তিনি? কেন হতাশ সুশান্ত ঘোষ? তিনি বললেন, "সিপিএম যখন ক্ষমতা থেকে চলে গিয়েছিল তারপর তাদের একজন কর্মী থাকলেও সে ডেডিকেটেডলি গণশক্তি পত্রিকাটা লাগাতো। আমাদের জাগো বাংলা লাগানো ছেড়ে দিন, দলের নির্দেশ দেওয়া হল হকার উচ্ছেদের বিরুদ্ধে ৩ জায়গায় প্রোগ্রাম করার। ২ জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারলাম না। একটা জায়গায় নমো নমো করে প্রোগ্রাম করলাম। এমন পরিণতি কেন হল? এই কারণেই হতাশ।"
আরও পড়ুন: সীমান্তে নিরাপত্তায় জোর, BSF-কে মোট ১৪২ একরের বেশি জমি হস্তান্তর রাজ্যের, পোস্ট মুখ্যমন্ত্রীর
কলকাতা পুর নিগমের ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের পদত্য়াগ প্রসঙ্গে মুখ খুললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মুখ খুলেই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেছেন তিনি। কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "অরূপকে নেতা করেছেন কে? অভিষেক। তাই উনিই দায়ী এ সবের জন্য। অভিষেক যাঁদের নেতা করেছেন, তাঁরাই এখন ওঁর বিরুদ্ধে বলছেন।’’






















