এক্সপ্লোর

Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?

Bardhaman News : মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের টাকা বছরের পর বছর পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে। কীভাবে সম্ভব ? সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে?

কলকাতা : পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়ে লক্ষ লক্ষ টাকা 'আত্মসাৎ'। চাঞ্চল্যকর অভিযোগ কাটোয়ায়। গ্রেফতার আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগও আছে। বেপাত্তা আরেক অভিযুক্ত কাটোয়া-১ বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডল। বিজেপির অভিযোগ, প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়ার বদলে উপভোক্তাদের থেকে প্রতি মাসে নেওয়া হত টাকা। প্রতি পুরুষের কাছ থেকে প্রকল্পে নাম তোলার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা নেওয়া হত। এমনই ভয়ঙ্কর দাবি বিজেপির তরফ থেকে। 

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে পুরুষেরা। এক-দু'জন নয়, বছরের পর বছর ধরে একাধিক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধান এর মদতে। প্রধানকে গ্রেফতার করার পরেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। কোথাও অবিবাহিত পুরুষরা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, কোথাও আবার একই পরিবারের স্বামী-স্ত্রী দু'জনের অ্যাকাউন্টেই এসেছে প্রকল্পের টাকা। এমনকি বাইরে কর্মরত পুরুষের অ্যাকাউন্টেও নিয়মিত জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিজেপির অভিযোগ, কারচুপি ও যোগসাজশের মাধ্যমেই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল পুরুষদের। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল পঞ্চায়েত প্রধান। মূল অভিযুক্ত এখনও পলাতক। কীভাবে বছরের পর বছর এই অনিয়ম চলল, সেই নিয়ে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।

কাটোয়া ১ নম্বর ব্লকের আলমপুর পঞ্চায়েতের এক বাসিন্দা দিনেশ অধিকারী কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। আলমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম (বাবলু মোল্লা) ও কার্তিক মণ্ডল তৃণমূল কংগ্রেসের সমর্থক। পাশাপাশি কাটোয়া-১ বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মী কার্তিক মণ্ডল। এই দুজন মিলে পুরুষদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ও কৃষক বন্ধুর টাকা দিয়ে তা আত্মসাৎ করেছে। এরই পরিপ্রেক্ষিতে কাটোয়া থানার পুলিশ পঞ্চায়েত প্রধান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।

বিজেপির অভিযোগ কার্ত্তিক মন্ডল ও পঞ্চায়েত প্রধান বাবলু মোল্লার যোগসাজসে বহু পুরুষের নামে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন অনুমোদন করানো হত। পাইয়ে দেওয়া হতো প্রকল্পের বরাদ্দ ১২০০ টাকা। পরিবর্তে, উপভোক্তাদের কাছ থেকে প্রতি মাসে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হত।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন গ্রামের এক যুবক। একই সঙ্গে এক মহিলা উপভোক্তা জানিয়েছেন, তাঁর স্বামীর ব্যাংক অ্যাকাউন্টেই এই প্রকল্পের টাকা আসত। অভিযোগ, মূল অভিযুক্ত কার্তিক মণ্ডল তাদের ভুল বুঝিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দিত। যদিও তাঁদের দাবি, কিসের টাকা তা তারা জানতেন না।

অভিযুক্ত কার্তিক মণ্ডলের স্ত্রীর বক্তব্য, আমার স্বামী ভুল করেছে, ঠিকই। কিন্তু সে একা টাকা নেয়নি। যাদের নামে টাকা ঢুকত, তারাও সেই টাকা পেত। ইতিমধ্যে পঞ্চায়েতের প্রধান গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত পলাতক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুমাত্র মহিলাদের জন্য চালু সরকারি প্রকল্পের টাকা বছরের পর বছর কীভাবে পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছল? এতদিন ধরে এই অনিয়ম প্রশাসনের নজরে এল না কেন? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে?

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
Annapurna Yojana: “অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
“অন্নপূর্ণা যোজনায় ২ কোটি ১৬ লক্ষ মোট আবেদন করেছেন, কারা কারা বিবেচিত হবেন..”, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১০ তারিখ নিয়ে কী বললেন ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget