এক্সপ্লোর

R G Kar Scam Case : '১২ বছর ধরে আখতার আলিই ওখানে দুর্নীতি করতেন, সুবিধা না হওয়ায় আবেদনকারী', দাবি সন্দীপ ঘোষের আইনজীবীর

Akhtar Ali : আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতার।

কলকাতা : '১২ বছর ধরে আখতার আলি ওখানে দুর্নীতি করতেন। সেই দুর্নীতিতে যখন পরবর্তীকালে ওঁর সুবিধা হল না, তখন উনি অভিযোগকারী হয়ে গেলেন। এর থেকে বেঁচে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন।' আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় এমনই মন্তব্য করলেন সন্দীপ ঘোষের আইনজীবী। আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আজ আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছে CBI-এর বিশেষ আদালত। তাঁর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তলব সত্ত্বেও আজও আদালতে হাজিরা দেননি আখতার আলি।

এর পরিপ্রেক্ষিতে এদিন শুনানি শেষে সন্দীপ ঘোষের আইনজীবীকে প্রশ্ন করা হয়, দেড় বছর ধরে সন্দীপ ঘোষরা...৫ জন জেলে রয়েছেন। তাহলে আখতার আলি কেন ঘুরে বেড়াবে ? কেন এই কথা আপনি বললেন ? এর উত্তরে সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, "আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, আর জি কর নিয়ে যে দুর্নীতির কথাটা বলা হচ্ছে, যে দুর্নীতি নিয়ে এত কিছু হয়ে গেল, সেরকম কিছু দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে এখন যেটা আমরা সেই সময় দেখিয়েছিলাম, আজ সেটা প্রমাণ হচ্ছে...তখন সন্দীপ ঘোষ যাননি ওখানে। ১২ বছর ধরে আখতার আলি ওখানে দুর্নীতি করতেন। সেই দুর্নীতিতে যখন পরবর্তীকালে ওঁর সুবিধা হল না, তখন উনি অভিযোগকারী হয়ে গেলেন। এর থেকে বেঁচে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেন। সন্দীপ ঘোষ এবং অন্যরা অপ্রয়োজনীয় জেলের মধ্যে রয়েছেন। সেই পয়েন্টটা আমরা প্রথম থেকে বিভিন্ন ডকুমেন্ট দেখিয়েছি। সিবিআই মানেনি এবং বিচার-প্রক্রিয়া থমকে ছিল। উনি বিভিন্ন অজুহাতে আদালতকে এড়াচ্ছিলেন। এরপরে যখন সিবিআই যখন বাধ্য হল আমাদের এই সমস্ত এভিডেন্সের পরিপ্রেক্ষিতে আসামি করতে, তারপর থেকে উনি আর আসছেন না।"

তাঁর সংযোজন, "আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। এরপরে আজ না এসে আবার দুটো মেডিক্যাল ডকুমেন্ট দিয়ে বললেন উনি হসপিটালাইজড। অসুস্থ। আসতে পারবেন না। আদালতের পর্যবেক্ষণ, এই মেডিক্যাল এভিডেন্স ইন্সপায়ারিং নয়। এটা আমার সঠিক মনে হচ্ছে না। তাছাড়া ওঁর পুরো কন্ডাক্ট দেখা গেলে বোঝা যাবে, উনি ইচ্ছাকৃত আদালতকে এড়াচ্ছেন। সুতরাং এই ধরনের লোককে ছেড়ে রাখা যায় না। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।"

প্রসঙ্গত, আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আখতার। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই সন্দীপ ঘোষ গ্রেফতার হন। বিজেপিতে যোগ দেওয়ার পরে চাকরি ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু, সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাঁকেই সাসপেন্ড করা হয়। আখতার আলিকে সাসপেন্ড করে রাজ্য স্বাস্থ্য দফতর । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live : LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
LPG Gas Booking: মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget