এক্সপ্লোর

RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

Abhaya Mother: আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-মৃত্য়ুর সময় রাজ্য়ের স্বাস্থ্য়সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। সেই সময় আর জি করকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজপথ।

কলকাতা : আর জি কর-কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানালেন অভয়ার মা ও বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এই মামলায় স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যে পৃথক তদন্ত শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন রত্না দেবনাথ। 

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-মৃত্য়ুর সময় রাজ্য়ের স্বাস্থ্য়সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। সেই সময় আর জি করকাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজপথ। আন্দোলনের নিশানায় ছিল তৃণমূল সরকার। সমালোচনার ঝড় উঠেছিল স্বাস্থ্য় সচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়েও। এরপর সরকার পাল্টেছে। তৃণমূলের পরিবর্তে এখন ক্ষমতায় বিজেপি। নিহত চিকিৎসকের মা আজ বিজেপি বিধায়ক। কিন্তু যা পাল্টায়নি তাহল, তখনও স্বাস্থ্য় সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। পরিবর্তনের জমানাতেও স্বাস্থ্য়সচিব তিনিই। অভয়ার মা এবং পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেছেন, 'কেন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? গ্রেফতারি তো চাই।' 

মানা হয়নি নিয়ম, গুরুতর অভিযোগে সিল করা হল জলপাইগুড়ির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের তেলকল 

তিনি আরও বলেছেন, 'নারায়ণস্বরূপ নিগমকেও এই তদন্তের আওতায় আনা হবে। স্বাস্থ্য দফতর থেকে যে কমিটি গঠন করা হয়েছে, তার কাছে আমার দাবি থাকবে যে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকেও যেন তদন্তের আওতায় আনা হয় এবং মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।' রত্না দেবনাথ এও বলেছেন, 'স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, তিনি কেন অনুমতি দিলেন ওই ভাঙার দেওয়ালটা? দেওয়াল এবং বেসিন ভেঙে রাতারাতি তড়িঘড়ি কেন দ্রুততার সঙ্গে এটা করলেন? কিন্তু ১৪ তারিখ যে ভ্যান্ডালিজমটা হল, সেখানে তো এখনও সারাই করা হয়নি।' 

আরজি কর মেডিক্যাল কলেজে যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, চার দিনের মাথায়, তার ঠিক উল্টোদিকের ঘরে শুরু হয় সংস্কার। এভাবেই ঘরের দেওয়াল ভেঙে চলছিল কাজ। এখন সেই প্রসঙ্গ তুলেই স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরুপ নিগমকেও তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছেন অভয়ার মা। এরইসঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ও করেছেন অভয়ার মা। অভয়ার স্মরণে স্বাস্থ্য ভবনের নির্দেশে এবছর স্বাস্থ্য ভবনে যখন দুমিনিট নীরবতা পালন করা হয়, তখন সেখানে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব-সহ অন্যান্য আধিকারিক। আর সেই স্বাস্থ্য়সচিবকেই তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছেন অভয়ার মা। তা কি হবে? প্রশ্ন নানা মহলে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget