এক্সপ্লোর

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

Nirmal Ghosh Arrest: ২০২৪ সালের ৯ আগস্ট পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের উপস্থিতিতে তড়িঘড়ি নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ বের করে নিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ।

কলকাতা: অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফদার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। ভোট পরবর্তী হিংসা মামলায় ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছিলেন ১৩ জুলাই। আর আর জি কর কাণ্ডে বাবা নির্মল ঘোষ গ্রেফতার হলেন ১৩ অগাস্ট। ২০২৪ সালের ৯ আগস্ট পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের উপস্থিতিতে তড়িঘড়ি নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ বের করে নিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। এই ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, সেই অভিযোগ আরও একবার করলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। 

ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অনিকেত বলেন, 'বৃহত্তর ষড়যন্ত্রের কথা আমরা বারবার বলেছি। আমরা মূলত ২-৩ টে বিষয় বারবার অভিযোগ জানিয়েছি। একাধিক ব্যক্তি ঘটনায় জড়িত ছিল, তাদের গ্রেফতার করা উচিত। প্রমাণ লোপাট করা হয়েছে, সিবিআই তার প্রাথমিক চার্জশিটে বারবার বলেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত। আজকে নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে। সেদিন যখন অভয়ার দেহ বের করে নেওয়া হচ্ছিল তখন ওই কলেজের প্রেমিসেসে বিনীত গোয়েল, অ্য়াডিশনাল সিপি, ডিসি নর্থ, পুলিশের অসংখ্য কর্তা ব্যক্তি, স্বাস্থ্যভবনের কর্তা, মেডিক্যাল কাউন্সিলের কর্তাব্যক্তি, তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতারা সবাই ওখানে ছিলেন। কিন্তু যেখানে স্বাস্থ্যভবন ও পুলিশ কর্তারা রয়েছেন, সেখানে কীভাবে নির্মল ঘোষ মনে করলেন যে তাড়াতাড়ি দেহটা বের করে সৎকার করে দেওয়া যায়? এটা তো দিনের আলোর মত পরিষ্কার যে এর পেছনে বৃহত্তর যড়যন্ত্র রয়েছে।'

নির্মল ঘোষকে জেরা করে আর জি কর নিয়ে আরও তথ্য বের করে আনতে চাইছে পুলিশ। এদিকে, অভয়াকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে, গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি, উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পানিহাটি পুরসভার সামনে নির্মল ঘোষের ছবিতে ছোড়া হয় ডিম....মারা হয় জুতো..... লাথি। ছবিতে পরানো হয় জুতোর মালা। আবির খেলে বাজনা বাজিয়ে মিষ্টিমুখ করেন বিজেপির কর্মী-সমর্থকরা। এর আগে ভয়ার স্মরণসভায় শুভেন্দু অধিকারী পুলিশকে  বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যকশন নিন।'' মুখ্যমন্ত্রী বলার পরই শুরু হল অ্যাকশন। মৃত চিকিৎসকের বাবার দায়ের করা নতুন এফআইআর-এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা নির্মল ঘোষকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়।  তিনিও তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। থাকেন অভয়ার বাড়ির কাছেই।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Madan Mitra:
"অভিষেক কি ফিরবে ?…যা খবর আছে”, বিস্ফোরক মদন মিত্র
Advertisement

ভিডিও

Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের
Ritabrata Banerjee :
TMC Faction | জোড়াফুল কার? ফয়সালা করতে দুই তৃণমূলকে নিয়ে বৈঠক কমিশনের
Surendranath Law College | প্রায় ২৩ ঘণ্টার বিক্ষোভ, অবশেষে পদত্য়াগ উপাধ্যক্ষের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget