Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে বিজেপির ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে বিজেপির ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। মূলত একের পর এক অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিশেষ করে এদিন ক্যামাকসট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিয়ে বাইরে বেরিয়ে আসতেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। এহেন পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কালীঘাট তৃণমূল হচ্ছে বিজেপির লক্ষ্মীপ্যাঁচা। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, কালীঘাট তৃণমূল। এত অভিযোগ, তাও বুক ফুলিয়ে ঘুরছে !? সেটিং হয়ে যাওয়ার আশঙ্কা তো রয়েছেই, দাবি করেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন, পুজো মিটতেই রাজ্যে হতে চলেছে পুরভোট, প্রথম পর্যায়ে কোন পুরসভাগুলিতে হওয়ার সম্ভাবনা ?
মূলত এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেটিংয়ের জায়গা আছে। কারণ এরা বিজেপির বি টিএম হিসেবে যেহেতু কাজ করছে, এবং দেখুন মদন মিত্র, পাবলিকলি বলেছেন, বাকিদের কী বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পাঠানো হয়েছিল ? সেভ প্যাসেজ। মানে যতক্ষণ না কিছু ঘটবে, মানে এত অভিযোগ…এটা আমরা বলছি না, দেশের সলিসিটর জেনারেল বলছেন। ডকুমেন্ট দিচ্ছেন, ইডির আইনজীবীরা বলছেন। সিবিআই বলছে। হাজার হাজার কোটি কোটি টাকার ব্যাপার। তারপরেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেড়ালকে বাঘ বানাবার জন্য, নানান কাণ্ড ঘটছে। তো স্বাভাবিকভাবে আশঙ্কা আছে, সেটিং হয়ে যাওয়ার। সেটিং হয়ে গেলে, খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হবে।’
তিনি আরও বলেন, ‘সেবাশ্রয়ে যে অঙ্গহানি হল, সেই অঙ্গহানির মূল যে কারিগর, তিনি যদি ভানুয়াতু দ্বীপে বাকি জীবনটা কাটান, দুঃখ পাব। এত বড় বড় কথা, ৩৭০ এ ভোট দানে কেন বিরত ছিলেন, কে বারণ করেছিল ভোট দিতে ? কালীঘাট হচ্ছে বিজেপির লক্ষ্মীপ্যাঁচা।’মূলত সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের ওপরে থাকা এই বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে, বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ক্যামাক স্ট্রিটে। অফিসে ঢোকার সময় বাধার মুখে পড়তে হয় পুলিশ ও পুরসভার আধিকারিকদের। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ব্য়ক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ব্য়াপক ধস্তাধস্তি। এমনকী মারধরও করা হয় পুলিশকে। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, ডেরেক'ও ব্রায়েনদের বিরুদ্ধে একই উদ্দেশে অপরাধ সংগঠিত করতে জমায়েত, সরকারি কর্মীর কাজে বাধা শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। অভিষেক বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। এবং ২৭ তারিখের যে ঘটনা,কলকাতা পুলিশের ১ হাজার কর্মীকে দিয়ে একটা সাইনবোর্ড নামানোর যে প্রচেষ্টা, এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা, সেগুলি মানুষ দেখেছে।'
Before You Go
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী





















