Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
Arms Recovered: এখনও পর্যন্ত সন্দেশখালি ৪ জায়গায় তল্লাশি হয়েছে। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সন্দেশখালি : সওকতের গ্রেফতারের পরই সন্দেশখালিতে STF-র অভিযান। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের পুকুরে অস্ত্রভাণ্ডার। সন্দেশখালিতে শাহাজাহান ঘনিষ্ঠদের বাড়িতে STF- এর অভিযান। সরবেড়িয়া, আকুঞ্জিপাড়ায়, কুমড়োখালি এবং মণিপুর- এই ৪ জায়গায় STF-র অভিযান। পরপর তৃণমূল নেতাদের বাড়িতে STF-র তল্লাশি। STF-র তল্লাশিতে উদ্ধার ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৫৬ রাউন্ড কার্তুজ। এর মধ্যে ১০টি বড় ও ৮টি ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে বলে সাংবাদিক বৈঠিক করে জানিয়েছে বেঙ্গল এসটিএফ। সন্দেশখালির তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালিয়েছে বেঙ্গল STF- এর টিম। আরও ৩ অভিযুক্ত লুৎফর, রমজান মোল্লা, রেজাউল - এর সামনে এসেছে। এরা সকলেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ, দাবি পুলিশের। এদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ।
এখনও পর্যন্ত সন্দেশখালি ৪ জায়গায় তল্লাশি হয়েছে। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এরা সকলেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফে। এখনও তল্লাশি অভিযান চলছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কাঁপত। কারও স্বামী নিশ্চিন্তে ঘুমাত পারত না। রাতে নিয়ে গিয়ে ভয় দেখাত, অত্যাচার চালানো হতও। 'মুন্ডু নিয়ে খেলবে', এমন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এদের অত্যাচারে কেউ শান্তিতে থাকতে পারত না। রাতের অন্ধকারে ভয়ে কাঁপত গ্রামবাসীরা। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। বেঙ্গল এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালাচ্ছে। তাদের অভিযানের খবর পেয়ে অনেক জায়গায় পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হতে পারে বলে তদন্তকারীদের অনুমান। গ্রামবাসীরা এমন কিছু জেনে থাকলে বা দেখে থাকলে যেন অবিলম্বে জানান, সেই কথাও বলা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফে।
'বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি', সুরুচি সঙ্ঘের সামনের গুচ্ছ গুচ্ছ পোস্টার
শেখ শাহজাহানের নতুন কীর্তিও এসেছে সামনে। একটি জলাশয় ভরাট করে দিয়ে তার পিছনে একটি বাড়ি তৈরি করেন শেখ শাহজাহান। এক ব্যক্তির জমি, বাড়ি দখল করে নেওয়া হয়েছিল। এই জায়গা থেকেও তল্লাশি করে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বেঙ্গল পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সরবেড়িয়া, আকুঞ্জিপাড়ায়, কুমড়োখালি এবং মণিপুর - সন্দেশখালির এই ৪ জায়গায় অভিযান চালিয়েছে বেঙ্গল এসটিএফ। এর মধ্যে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি। পুকুরে তল্লাশি চালিয়ে জল ছেঁচে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বেঙ্গল এসটএফ- এর সঙ্গে ছিল বারাসাত পুলিশের টিম। সন্দেশখালিতে যখন অচলাবস্থা তৈরি হয়, সেই সময় আজ যাদের বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে, তারা এলাকায় দাপিয়ে বেড়াত, হিংসা ছড়াত, আর এই লুকিয়ে রাখা অস্ত্র ব্যবহার করে ভয় দেখানো হত গ্রামবাসীদের, এমনটাই অনুমান পুলিশের।






















